অভ্যুত্থানের এক বছরে ১৭ হাজার নারী ও শিশু নির্যাতন মামলা
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত বছরের আগস্টে পটপরিবর্তনের পর ছিনতাই, খুন, ডাকাতির ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার। তবে এতসব ঘটনার মধ্যে অপরাধের তালিকায় সবচেয়ে বেশি দেখা গেছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনা। গত বছরের আগস্ট থেকে এ বছরের জুন পর্যন্ত পুলিশের খাতায় ১৭ হাজার ৯০০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গত মার্চে ২ হাজার ৫৪টি মামলা দায়ের হয়েছে। নারী ও শিশু নির্যাতনের এই ভয়াবহ চিত্র দেখে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পুলিশের অপরাধ বিবরণীতে দেখা গেছে, গত জুলাই বিপ্লব পরবর্তী অন্তর্র্বতী সরকার গঠনের পর আগস্ট মাসেই ১ হাজার ৭২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে।
এরমধ্যে রংপুর রেঞ্জেই ১৯০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এর পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরে বছরের সবচেয়ে বেশি ১ হাজার ৫৭৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে।
জুলাই অভ্যুত্থানের এক বছরে সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে গত এপ্রিলে। অপরাধ বিবরণীতে দেখা গেছে- এই মাসে সারা দেশে মোট ২ হাজার ৮৯টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার ৫০টি থানাতেই ১৯১টি মামলা দায়ের হয়েছে।
এদিকে গত এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে গত মে মাসে। এই মাসে সারা দেশে মোট ২ হাজার ৮৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।
তবে অনেকেই এই তালিকা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। তাদের মতে, মানুষ পারতপক্ষে পুলিশের কাছে বা থানায় যেতে চায় না। তাই পুলিশের খাতায় যত অভিযোগ দায়ের হয়েছে এর চেয়ে বাস্তবে আরও কয়েকগুণ বেশি অপরাধ সংঘটিত হয়েছে বা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)