‘অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকা-ের অভিযোগ তদন্তে গত মঙ্গলবার (১০ মার্চ) একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অন্য কোনো অভিযোগ থাকলেও তা খতিয়ে দেখা হবে।
আমিনুল ইসলাম বলেন, গঠিত কমিটি পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। তাদের কাজ হলো প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকা-ে জড়িত কি না তা বের করা।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কয়েকটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড ফাঁস হওয়ার পর এ বিতর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি এক কোটি টাকা দাবি করেছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।