অভিযানের খবরে ষাটের আলু নামল চল্লিশে
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজশাহী মহানগরীর সাহেববাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানের খবরেই আলুর দাম এক লাফে ৬০ টাকা থেকে ৪০ টাকায় নেমে এসেছে।
তবে অভিযানের আগে বাজারে প্রতিকেজি আলু ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছিলো।
গতকাল ইয়ামুছ ছুলাছা (মঙ্গলবার) অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচারনা করে।
অভিযানের সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে মহানগরীর সাহেববাজারে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানে অন্য ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খুচরা বাজার ও আলুর কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারগুলোতে সঠিক মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। আজ মহানগরীর সাহেববাজারে দুটি দোকানে মূল্য তালিকা না থাকায় ছয় হাজার টাকা ও একটি দোকানে ক্রয়-রশিদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজারে অসাধু ব্যবসায়ীরা যেন বেশি দামে আলু বিক্রি করতে না পারে সেজন্য তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)