অভিবাসী বাঙালি মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে -আসামের মুখ্যমন্ত্রী
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্কের জন্ম দিলো মুখ্যমন্ত্রী হিমন্ত।
সে বলেছে, “রাজ্যে কেবল বাঙালি ভাষাভাষী মুসলিমদেরই উচ্ছেদ করা হচ্ছে, অন্য কেউ নন”।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলে মুখ্যমন্ত্রী হিমন্ত।
সে বলেছে, “আসামে শুধু ‘মিয়া’দেরই উচ্ছেদ করা হয়। অসমীয়াদের কিভাবে উচ্ছেদ করা হতে পারে”
গোয়াহাটির আশপাশের পাহাড়ে উচ্ছেদ অভিযান চালানোর খবরও উড়িয়ে দেয় সে।
মূলত ‘মিয়া’ শব্দটি আসামে বাঙালি ভাষাভাষী মুসলিমদের জন্য ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ। অনেক অ-বাঙালি ভাষাভাষী মানুষ তাদের এই নামে ডেকে বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করতে চায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওই সম্প্রদায়ের কিছু কর্মী প্রতিবাদ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে এই শব্দটি গ্রহণ করতে শুরু করেছে।
হিমন্তের দাবি, গোয়াহাটির পাহাড়ে উচ্ছেদ হবে- এমন গুজব ছড়াচ্ছে গণমাধ্যমই। সে বলে, “নির্বাচন পর্যন্ত যখন একটি উচ্ছেদও হবে না, তখন পাহাড়ে বসবাসকারীরা বুঝবেন যে মিডিয়াই তাদের অকারণে আতঙ্কিত করেছে।”
চলতি বছরের প্রথমার্ধে ১২৬ সদস্যের আসাম বিধানসভার নির্বাচন হওয়ার কথা। সেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফেরার চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী বলে, “বিজেপি গত ১০ বছর ধরে রাজ্যে ক্ষমতায় আছে। গোয়াহাটির পাহাড়ে কোথায় উচ্ছেদ হয়েছে?”
সে জানায়, সরকার পাহাড়ে বসবাসকারীদের ভূমি অধিকার দেওয়ার উদ্যোগ নিচ্ছে। তবে একইসঙ্গে সে বলে, পাহাড়ে বসবাসকারী যেকোনও মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। সূত্র: দ্য হিন্দু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)