অবৈধভাবে মাছ ধরার সময় দুই ভারতীয়কে আটক করলো স্থানীয়রা, ফিরিয়ে দিল বিজিবি
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদাদতা:
গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গায় বাংলাদেশের সীমান্তের ভিতর প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরতে গেলে তর্কাতর্কির জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে আনেন স্থানীয়রা। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার বেগপুর গ্রাম সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর তানিম হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ২১৯ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীতে মাছ ধরছিলেন বেগপুর গ্রামের আব্দুল মমিন ও সুমন খান। একই সময়ে ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাচ্ছু ও রাজু সেখানে মাছ ধরতে আসলে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই ভারতীয়কে ধরে বেগপুর গ্রামে নিয়ে আসেন তারা। বিষয়টি ভারতের ১২/টিলাশন বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে বাংলাদেশের চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডারকে অবহিত করা হয়। পরে বিজিবি সদস্যরা বেগপুর গ্রামে গিয়ে দুই ভারতীয় নাগরিককে নিজেদের হেফাজতে নেয়।
অধিনায়ক মেজর তানিম হাসান খান বলেন, বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনি প্রক্রিয়া শেষে দুই ভারতীয় নাগরিককে বিএসএফ প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)