অবিশ্বাস্য ক্ষীপ্রতা, মাত্র ২ সেকেন্ডে ৭০০ কিমি গতিতে চীনের ম্যাগলেভ ট্রেন
দ্রুততম ম্যাগলেভ ট্রেন দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো চীন। পরীক্ষায় দেখা গেছে, ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছায়। এর ক্ষীপ্রতা এতটাই বেশি যে কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি দৃষ্টির বাইরে চলে যায়। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই পরীক্ষা চালায়। প্রায় এক টন ওজনের (প্রায় এক হাজার কেজি) একটি ট্রেনকে তারা এই অবিশ্বাস্য গতিতে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ৪০০ মিটার দীর্ঘ ম্যাগলেভ ট্র্যাকে এই পরীক্ষা করা হয়। গতি তোলার পর ট্রেনটিকে নিরাপদে থামানোও গেছে। এটিই এখন পর্যন্ত দ্রুততম সুপারকন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন।
দেখা গেছে, রূপালি রঙের ট্রেনটি যেন বিদ্যুৎচমকের মতো গতিতে ছুটে যাচ্ছে। গতি এতটাই বেশি যে খালি চোখে এই ট্রেনকে ঠিকমতো ধরাও যায় না; ছুটে যাওয়ার পর পেছনে রেখে যায় হালকা কুয়াশার মতো রেখা- ঠিক যেন বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনও দৃশ্য।
মূলত চীনের দ্রুতগতির এই ট্রেন লাইনের ওপরে ভেসে চলে। সুপারকন্ডাক্টিং চুম্বক ট্রেনটিকে ওপরের দিকে তোলে এবং সামনে ঠেলে দেয়। আর ট্রেন চলে রেল-ট্র্যাকের সঙ্গে সরাসরি কোনও ঘর্ষণ ছাড়াই। এটি এত প্রবল ত্বরণ যে, একই প্রযুক্তি দিয়ে রকেট ছোড়াও সম্ভব হতে পারে। এই গতিতে দীর্ঘ দূরত্বের শহরগুলোর মধ্যে কয়েক মিনিটেই যাতায়াত করা যাবে।
এদিকে এই ম্যাগলেভ প্রযুক্তি ভবিষ্যতের হাইপারলুপ-ধরনের পরিবহন ব্যবস্থার সম্ভাবনাও সামনে এনেছে, যেখানে ট্রেন ভ্যাকুয়াম-সিল করা টিউবের ভেতর দিয়ে অতিদ্রুত চলে।
মূলত এই সাফল্যের পেছনে থাকা দলটি প্রায় ১০ বছর ধরে এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। চলতি বছরের জানুয়ারিতে তারা একই ট্র্যাকে পরীক্ষা চালিয়ে ঘণ্টায় ৬৪৮ কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছিলো। প্রায় তিন দশক আগে একই বিশ্ববিদ্যালয় চীনের প্রথম মানুষবাহী একক-বগির ম্যাগলেভ ট্রেন তৈরি করে।
আরও পড়ুন
সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।