অবসরের পর দু’বোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো -প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, টুঙ্গিপাড়ার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আমার কাজগুলো তারা করে দেন, আমি তো সারাদেশ নিয়ে ভাবি। তারপরও টুঙ্গিপাড়া এলে ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে। যখন আমি অবসর পাবো, টুঙ্গিপাড়া এসে থাকবো। এ সময় পাশে বসা শেখ রেহানাকে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দু’বোনই টুঙ্গিপাড়া এসে থাকবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জুমুয়াবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই, সারা বাংলাদেশে এইভাবে মানুষকে সঙ্গে নিয়ে যৌথ উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জীবনমান উন্নয়ন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।