অবশেষে মুসলিম ঐতিহ্যকে স্বীকৃতি দিল স্পেন
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
স্পেনের রাজধানী শহর মাদ্রিদে প্রথমবারের মতো মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি উপজীব্য করে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এরই মধ্যে 'গ্যালেরিয়া ডি কোলেসিওনেস রিয়েলেস' নামে নতুন ওই জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে মূলত দেশটি তার দীর্ঘ মুসলিম অতীতকে স্বীকৃতি দিল। খবর: আল জাজিরা।
সপ্তম শতাব্দীর দ্বিতীয় দশকে স্পেন ও পর্তুগাল জয় করে নেয় মুসলিমরা। এরপর প্রায় ৮০০ বছর ধরে এই অঞ্চলকে আল-আন্দালুসিয়া নামে শাসন করে তারা। এই দীর্ঘ সময়ে ইসলাম ও ইসলামী সংস্কৃতি স্পেনের সমাজ ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়।
১৪৯২ সালে এই অঞ্চলে মুসলিম শাসনের পতন হয়। এরপর গত কয়েকশ’ বছরে এককালের সমৃদ্ধ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের অনেক কিছুই প্রায় হারিয়ে যায়। যা কিছু অবশিষ্ট আছে সেগুলোই নতুন করে বিশ্বের সামনে তুলে ধরতে প্রতিষ্ঠা করা হয়েছে জাদুঘর।
জাদুঘরটি কেবল আল-আন্দালুসিয়া তথা স্পেনে মুসলিমদের ইতিহাস, ঐতিহ্য ও কীর্তি প্রদর্শনের জন্য। জাদুঘরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হলো একটি দুর্গ প্রাচীর যা উমাইয়া শাসকরা নির্মাণ করেছিল।
জাদুঘরের প্রদর্শনীর দায়িত্বে থাকা প্রতœতাত্ত্বিক ও কিউরেটর আলভারো সোলার বলে, ‘মাদ্রিদই একমাত্র ইউরোপীয় রাজধানী যা ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ।’
জাদুঘরটি মাদ্রিদের রাজপ্রাসাদের পাশেই দুর্গ প্রাচীরের জায়গায় তৈরি করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলের এলাকাটি প্রতœতাত্ত্বিক ধ্বংসাবশেষে সমৃদ্ধ। ১৯৯৯ সালে ভবন নির্মাণের সময় একটি গেটের অবশিষ্টাংশের সাথে প্রাচীর ও তিনটি টাওয়ার আবিষ্কৃত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)