ফেসবুককে শাস্তি দিতে আইনি ব্যবস্থা নেবে মালয়েশিয়া
আপত্তিকর কন্টেন্ট মুছতে ব্যর্থ হওয়ায় ফেসবুকের মূল কোম্পানি মেটার বিরুদ্ধে আইনি লড়াইর ঘোষণা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। গত বছর দেশটির জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই নির্বাচনের পর মালয়েশিয়ায় জাতিগত উত্তেজনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট ও কন্টেন্ট সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ মালয়েশিয়ার।
গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশাসন এসব পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অঙ্গিকার করেছিল। জাতি ও ধর্মের মতো স্পর্শকাতর ইস্যুতে উস্কানি সৃষ্টিকারী লেখা বরদাশত না করার ঘোষণা দেন ইব্রাহিম। কিন্তু ফেসবুক মালয়েশিয়া সরকারের আবেদন অনুযায়ী পোস্ট সরিয়ে ফেলতে নারাজ। এ কারণেই এবার আইনি লড়াই শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন গতকাল জুমুয়াবার এক বিবৃতিতে ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায়। এতে বলা হয়, জাতিগত বিভেদ, রাজ পরিবার ও ধর্ম নিয়ে মানহানি, অনলাইন জুয়া এবং ভুয়া বিজ্ঞাপনে ছেয়ে গেছে ফেসবুক। মালয়েশিয়া এসব পোস্ট মুছে ফেলার জন্য ফেসবুককে অব্যাহতভাবে অনুরোধ করে গেলেও তারা কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
মালয়েশিয়া এখন অনলাইন নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যবহারকারীদের সুরক্ষিত করতে ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এ নিয়ে মেটার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষনিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।