‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
পদের নাম অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। কিন্তু চাকরিপ্রার্থীদের অধিকাংশই উচ্চশিক্ষিত। কেউ বিএসসি ইঞ্জিনিয়ার, কেউবা এমবিএ কিংবা অন্যান্য বিষয়ে পাস। অফিস সহায়কের ১৮টি পদে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত। পাবনা জেলা প্রশাসনের একটি নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর অফিস সহায়কের ১৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জাতীয় বেতন স্কেলে এই পদ ২০তম গ্রেডের। আগে পদটির নাম ছিল এমএলএসএস এবং যোগ্যতা ছিল অষ্টম শ্রেণি পাস, পদটি পিয়ন পদ হিসেবে পরিচিত।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় আট হাজার চাকরিপ্রার্থী পদটিতে আবেদন করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।