-অপসংস্কৃতির থার্টি ফার্স্ট অনুষ্ঠানে যুবক খুন -আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
ফতুল্লায় অপসংস্কৃতির থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান চলাকালে হৃদয় (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার ফতুল্লার পাগলা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হৃদয় ফতুল্লার পাগলা বৌবাজার এলাকার হাবিব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৌবাজার এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খাওয়া-দাওয়ার আয়োজনে অংশগ্রহণ করে তিন বন্ধু হৃদয়, সানী ও হামিম। তবে অনুষ্ঠান চলাকালে একদল যুবক পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
রাজধানীতে অপসংস্কৃতি থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।