ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে পালালো, প্রশ্ন নিহত মুগ্ধর বাবার
জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ইউনিটি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান অভিভাবকরা।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মুগ্ধর বাবা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগস্টের তিন মাস পর কীভাবে পালালেন? এটি বের করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, আমার ছেলে শাহরিয়ার নবম শ্রেণির শিক্ষার্থী আন্দোলনের সময় মিরপুর ১০-এ শহীদ হয়েছে। আমাদের কান্না কখনো থামবে না, এই বেদনা শেষ হওয়ার নয়। খুনি হাসিনা ও তার হেলমেট বাহিনী আমাদের ওপর পাখির মতো গুলি চালিয়েছে। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই।’ একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসার দাবি জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।