শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
আল ইহসান ডেস্ক:
আগামী তিন দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, রাজশাহী বিভাগে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
আগামীকাল জুমুয়াবার (৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।