অন্তর্র্বতী সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে -রিজভী
অন্তর্র্বতী সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, গণতন্ত্র এখনও নিরাপদ নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোঁজামিল দেখতে পাচ্ছি। এটা হওয়ার কথা নয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর শেরেবাংলা নগরে তিনি একথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই তিনি আয়না ঘরে পরিণত করেছিলেন। আত্মগোপন করে থাকা বাংলাদেশে সম্ভব ছিল না। যারা টাকা পাচারকারী তারা প্রতাপের সাথে ঘুরাফেরা করেছে। খুনি-হত্যাকারীরা আওয়ামী লীগের সিল থাকলে সমাজের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হয়ে যেতেন।
তিনি আরও বলেন, ক্রমান্বয়ে অন্তর্র্বতীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে। সমাজের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলার প্রচ- অবনতি দেখা যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা জটিল হচ্ছে। শুল্কহার ৫০ শতাংশ হয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না করলে এসব সমস্যা আরও বাড়বে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।