রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

অন্তর্র্বতী সরকারের এক বছরে ৬৯ অধ্যাদেশ

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, সকাল ৬:৪০

নিজস্ব প্রতিবেদক:
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্র্বতী সরকারের এক বছরে ৬৯টি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মধ্যে নতুন প্রণীত অধ্যাদেশের সংখ্যা ৯টি।
এই সময়ে প্রণীত উল্লেখযোগ্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে- জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো, মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ, সরকারি চাকরি অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া, ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং মামলার জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি।
একই সময়ে সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দিতে ২৪টি আইন সংশোধন করা হয়েছে।
অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা আইন সংশোধন করে এসব প্রতিষ্ঠানের সব নির্বাচিত জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়। তাদের স্থলে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়। এতে ধর্ষণের সংজ্ঞায় বিয়ের প্রলোভন বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপনকেও অন্তর্ভুক্ত করা হয় এবং বিচার ৯০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করা হয় গত বছরের ১৮ নভেম্বর। সরকারি কর্মচারীদের দলবদ্ধ আন্দোলন ঠেকাতে সরকারি চাকরি আইন দুবার সংশোধন করা হয়।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, ২০১০ অনুযায়ী প্রকল্প অনুমোদন চ্যালেঞ্জের পথ রুদ্ধ ছিলÍঅন্তর্র্বতী সরকার তা বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করেছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। ভোটার তালিকা আইন সংশোধন করে তফসিল ঘোষণার আগে ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশের মাধ্যমে আপস-মীমাংসায় বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে বিদেশে বসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধকেও বিচারযোগ্য করা হয়েছে। এতে অভিযুক্তের অধিকার সুরক্ষা, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, বিচার সরাসরি সম্প্রচার, সাক্ষী নিরাপত্তা এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণের বিধান যুক্ত হয়েছে।
সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশে সন্ত্রাসী ব্যক্তি বা সত্তা ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত হয়েছে। ফৌজদারি কার্যবিধি সংশোধন করে আসামি গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগের বিধান চালু করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক আইন সংশোধন করে সরকারের কর্তৃত্ব ও অংশীদারত্ব কমানো হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাইবার সুরক্ষা, সরকারি হিসাব নিরীক্ষা, ব্যাংক রেজল্যুশন, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, অর্থ অধ্যাদেশসহ বিভিন্ন বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে।
শিক্ষা ও গবেষণাসংক্রান্ত একাধিক প্রতিষ্ঠানের নাম থেকে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দিতে আইন সংশোধন করা হয়েছে।
জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন বাতিল এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন সংশোধন করে প্রধান উপদেষ্টার জন্য এসএসএফ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৬ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৬ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৬ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৬ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৬ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৬ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৬ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৬ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৭ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৭ ঘণ্টা আগে