অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক:
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। একই সঙ্গে তিনি দেশব্যাপী চালানো তাণ্ডব বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
গতকাল জুমুয়াবার ব্যক্তিগত ফেসবুক পেজে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন মাহবুবউল আলম হানিফ।
ওই পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইলো। দেশব্যাপী নারকীয় হত্যাকা-, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।