অন্তঃস্বত্তা অবস্থায় উচ্চ রক্তচাপ
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বাস্থ্য
প্রথম পাঁচ মাসের মধ্যেই যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তবে তাকে ক্রনিক উচ্চ রক্তচাপের রোগী বলা হয়। অর্থাৎ আগে থেকেই তাঁর উচ্চ রক্তচাপ আছে বলে ধরতে হবে। আর গর্ভধারণের পাঁচ মাস অতিক্রম করার পর যদি প্রথম কারও উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তবেই তাকে গর্ভকালীন উচ্চ রক্তচাপ বলা হয়।
রক্তচাপ ১৪০ মিলিমিটার বা তার বেশি অথবা ডায়াস্টলিক রক্তচাপ ৯০ মিলিমিটার বা তার বেশি অথবা যদি দুটোই এই মাত্রার সমান বা তার বেশি হয়, তখন তাকে গর্ভকালীন উচ্চ রক্তচাপ হিসেবে বিবেচনা করা হয়।
কারণ
অতিরিক্ত ওজন, স্বাভাবিক কায়িক শ্রমের অভাব, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাপনের বদভ্যাস ইত্যাদি। এ ছাড়া প্রথমবার গর্ভধারণ, যমজ গর্ভধারণ, পারিবারিক উচ্চ রক্তচাপের ইতিহাস এবং ৪০ বছরের বেশি বয়সে মা হলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে।
উপসর্গ
বেশিরভাগ উচ্চ রক্তচাপেরই দীর্ঘদিন কোনো লক্ষণ থাকে না। নিয়মিত রক্তচাপ মাপাই হলো উচ্চ রক্তচাপ শনাক্ত করার একমাত্র উপায়। এ সময় মায়ের ইউরিন অ্যালবুমিন, রক্তের হিমোগ্লোবিন, রক্তের গ্রুপসহ কিছু ল্যাবরেটরি পরীক্ষা অবশ্যই করতে হবে।
প্রি-একলাম্পসিয়া
গর্ভকালীন উচ্চ রক্তচাপের জন্য পানি জমে পা ফুলতে পারে। এমনকি পুরো শরীর ফুলে যেতে পারে। এ অবস্থাকে বলে প্রি-একলাম্পসিয়া। এটা থেকে খিঁচুনি হতে পারে। খিঁচুনি মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই বিপজ্জনক। এতে মায়ের যকৃৎ ও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কমতে পারে রক্তের প্লাটিলেট। জন্ডিস এবং শরীর থেকে রক্তক্ষরণের মতো মারাত্মক জটিলতাও তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
উচ্চ রক্তচাপ কেন বিপজ্জনক
রক্তচাপ খুব বেড়ে গেলে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, যকৃৎ, রক্তনালি ও চোখ আক্রান্ত হতে পারে। হার্ট বড় হয়ে যাওয়া, হার্ট ফেইলিউর, স্ট্রোক, কিডনির কার্যকারিতা হ্রাসসহ গর্ভবতী মা বড় রকমের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। এ সময় শ্বাসকষ্ট, বুকব্যথা, ঝাপসা দৃষ্টি, নাক দিয়ে রক্ত পড়া, মাথাব্যথা, শরীরের অংশবিশেষের দুর্বলতা কিংবা অবশ হওয়া এবং খিঁচুনি হতে পারে। এসব লক্ষণ গর্ভকালীন উচ্চ রক্তচাপের জটিলতা নির্দেশ করে। গর্ভস্থ শিশু অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে। ব্যাহত হতে পারে তার বৃদ্ধি। জন্ম নিতে পারে কম ওজনের শিশু বা অপরিণত শিশু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
০৭ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
০৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে শিশুর বাড়তি যত্ন
০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
০৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাইলস কি এবং কাদের হয়
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












