অনুরোধ কতটা রাখে ফেসবুক ইউটিউব টিকটক?
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাসরি আপত্তিকর লিংক সরানো, কনটেন্ট ব্লক করার মতো সক্ষমতা নেই দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষ বরাবর অনুরোধ পাঠিয়ে থাকে। সংশ্লিষ্টরা তাদের গাইডলাইন ও কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে যায়, এমন সব লিংক বা কনটেন্ট অপসারণ করে বাংলাদেশের অনুরোধ রাখার চেষ্টা করে। তবে বাংলাদেশ থেকে যেসব অনুরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কাছে যায় তার তিন ভাগের এক ভাগেরও কম অনুরোধে তারা সাড়া দেয়।
বিটিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কনটেন্ট অপসারণ বা প্রদর্শীত না হওয়ার জন্য সংশ্লিষ্ট মাধ্যমগুলোর (ফেসবুক, ইউটিউব, টিকটক, বিগো, লাইকি, ইমো ও টুইটার) কর্তৃপক্ষের সঙ্গে দ্বি-পাক্ষিক যোগাযোগ করে। জানা গেছে, এরকম অনুরোধের মধ্যে এক তৃতীয়াংশের কম আপত্তিকর কনটেন্ট অপসারণ বা প্রদর্শীত না হওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে সোশাল মিডিয়া কোম্পানিগুলো।
বিটিআরটির এক কমিশন বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন সূত্রে জানা যায়, সরকার ২০২০ সালে ফেসবুকের কাছে অপসারণের জন্য লিংক পাঠায় ১৫ হাজার ৮২৬টি, ফেসবুক লিংক অপরাসণ করে চার হাজার ১১৯টি। অপসারণের শতকরা হার ২৬.শূন্য ৩। ২০২১ সালে ২৬ হাজার ৫৫৭টি লিংক অপরসারণের জন্য অনুরোধ করা হলে ফেসবুক আট হাজার ৯১৬টি লিংক অপসারণ করে। লিংক অপসারণের শতকরা হার ৩৩.৫৭। ২০২২ সালে ৩৭ হাজার ৩৪৫টি লিংক অপসারণের জন্য ফেসবুককে পাঠালে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ১২ হাজার ৫১৯টি লিংক অপসারণ করে। লিংক অপসারণের হার ৩৩.৫২।
২০২০ সালে ১৬১টি ভিডিও লিংক অপসারণের জন্য বাংলাদেশ থেকে অনুরোধ পাঠানো হলে ৩১টি লিংক অপসারণ করে ইউটিউব। লিংক অপসারণের শতকরা হার ১২.২৫ শতাংশ। ২০২১ সালে দুই হাজার ৪৩টি লিংক অপসারণের জন্য অনুরোধের বিপরীতে এক হাজার ১৩টি লিংক অপসারণ করা হয়। লিংক অপসারণের শতকরা হার ৪৯.৫৮। ২০২২ সালে তিন হাজার ৮৩২টি লিংক অপসারণের জন্য ইউটিউবকে বাংলাদেশ থেকে অনুরোধ পাঠানো হলে মাত্র ৩৯১টি লিংক অপসারণ করে। লিংক অপসারণের শতকরা হার ১০.২০ শতাংশ।
২০২১ সালে টিকটকের ৯টি লিংক অপসারণের জন্য বাংলাদেশ অনুরোধ জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাঁচটি লিংক অপসারণ করে। ২০২২ সালে ছয় হাজার ৮৭টি লিংক অপসারণের অনুরোধ জানালে দুই হাজার ১৯টি লিংক অপসারণ করা হয়। ২০২২ সালে বিগো, লাইকি ও ইমোর ৭০টি লিংক অপসারণের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানালে সবকটি লিংকই অপসারণ করে সংশ্লিষ্টরা। ২০২২ সালে টুইটারের দুই হাজার ৪১৩টি লিংক অপসারণের অনুরোধ জানানো হলে মাত্র ১৫২টি লিংক সরানো হয়।
দেখা গেছে, ২০২০, ২০২১ ও ২০২২ সালে ফেসবুক, ইউটিউব, টিকটক, বিগো, লাইকি, ইমো ও টুইটারের কাছে ৯৪ হাজার ৩৫৩টি লিংক অপসারণের জন্য অনুরোধ জানানো হলে সংশ্লিষ্টরা ২৯ হাজার ২৩৫টি লিংক অপসারণ করে। বাংলাদেশের অনুরোধের পর লিংক অপসারণের হার শতকরা ৩৩.৯৮ ভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












