অনলাইনে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা
, ২৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার নোটের আদলে কনটেন্ট ও প্রচারণা চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আসল নোটের মতো কাগজ তৈরি, তা প্রচারণায় ব্যবহার বা ভিডিও-ছবিতে প্রদর্শন করা আইনত দ-নীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ-কখনো আরও বড় আকারের-নমুনা নোট ব্যবহার করে ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রচারণা চালানো হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, বাজার বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণার ঘটনাও লক্ষ্য করা গেছে। এ ধরনের কর্মকা- জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে তুলতে পারে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দ-বিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(৬) অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে যা প্রচলিত ব্যাংক নোটের সদৃশ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম, তবে তা দ-নীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের বিষয়টি সাইবার নিরাপত্তা আইনের ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
সবশেষে, জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসাধারণকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক অননুমোদিত ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি, প্রচার ও প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
৯১৯১
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)