এমপিদের বাসযোগ্য করতে সংস্কার চলছে ক্ষতিগ্রস্ত সেই ন্যাম ভবন
, ২৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নগরীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের নিচতলায় মরিচা ধরা খাট-সোফার কাঠের ওপরের অংশ ঘষামাজা করছেন মিরাজ। এই কাজে তাকে দৈনিক মজুরি হিসেবে ৭০০ টাকা দেওয়া হবে। মিরাজ বলেন, এমপিরা থাকবেন। তাই সোফা, খাট, আলমারির কাজ করছি।
পাশেই দেখা গেল কেউ ন্যাম ভবনের নিচের অংশ ধুয়ে-মুছে পরিষ্কার করছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছে ছয়টি ভবন। সবখানে চলছে কর্মযজ্ঞ। নয়তলা বিশিষ্ট প্রতিটি ভবনে ৩৬টি ফ্ল্যাট রয়েছে। মোট ২১৬টি ফ্ল্যাটের সংস্কার করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের গেজেট হওয়ার একদিন পর অর্থাৎ, শনিবার থেকে শুরু হয়েছে সংস্কার। ছয়টি ভবনে এক হাজারের ওপরে শ্রমিক সংস্কার কাজ করছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশে ‘সংসদ সদস্য ভবনগুলোতে’ ছিল অন্যরকম চিত্র। এসব ভবনে বাস করতেন সংসদ সদস্য ও তাদের পরিবার। এসব ভবনেই এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন তদবির নিয়ে গ্রাম থেকে ছুটে আসতেন নেতাকর্মীরা। মানুষের আনাগোনা লেগেই থাকত। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় চিত্র। চকচকে এই এলাকায় এখন নীরবতা, রাত হলে যা ভুতুড়ে রূপ নেয়। তবে, নতুন এমপিদের গেজেট হওয়ার পর ফের প্রাণ ফিরে পেয়েছে এই আঙিনা। ৫ আগস্টের ঘটনায় ন্যাম ভবনের দরজা, জানালা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দরজা নতুনভাবে সংস্কার করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)