অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়ালো
জনপ্রিয় হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল। নির্দিষ্ট সময়ের পরও মানুষ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করছে।
সর্বশেষ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে। একই সময়ে ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
গতকাল বুধবার (৭ মে) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর।
এনবিআর জানায়, আয়কর দিবসের পর চরিমানাসহ জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি চালু রাখে। সে সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন।
সর্বশেষ ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।