অধমের আবদার
-আহমদ উম্মে রুম্মান বিনতে রওশন।
, ০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) কবিতা
তবুও করেন করুনা।
অপেক্ষা করেন এই আশায়
কখন বান্দা করবে অনুশোচনা ॥
বেখেয়ালী করছি পার
ইবাদতের এই সময়টুকু।
জানিনা সন্তুষ্টির পরিমাণ
অর্জিত হলো কতটুকু ॥
দুনিয়ার মায়ায় আমি
এতটাই আসক্ত আজ।
ক্ষমা করে দানুন আমায়
আপনার রহমতি নাজ ॥
বোঝাতে পারিনা আমি
কত যে আপনাকে চাই।
কর্মফল বলে দেয় আমায়
আমি চাওয়ার মত চাহি নাই ॥
দুনিয়ার মোহে মোহগ্রস্ত পাপী আমি
গুনাহের নেই যে কোন সীমা।
তবুও এই আশায় বুক বেঁধে রই
করবেন আমার রব তায়ালা আমায় ক্ষমা ॥
রক্ষা করুন আমায়
পরকালীন আযাব থেকে।
ইবাদতে সক্ষম করুন আমায়
আপনার মুবারক সন্তুষ্টি পেতে ॥
বান্দার একটুখানি তওবা
পছন্দ আপনার এতই।
সব ভুলে ক্ষমা করেন
গুনাহের পরিমাণ থাকুক যতই ॥
পরিশেষে এই অধমের আবদার
কবুল করুন আমায়।
পাক হাশরে রাখুন আমায়
আপনার রহমতি ছায়ায় ॥
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যত্মে গড়া
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজারবাগ শরীফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মু’মিনী স্বদিচ্ছা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাতহে শিকোহমান্দ-এ-শাহে নাওয়াদাহ আলাইহিস সালাম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈমানী রত্ম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অতুল মর্যাদাবান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরুত তাশরীফ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“তিনিই প্রথম”
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইনসাফ কায়িম
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আন্জুমানে আল বাইয়্যিনাত গড়েছি”
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












