অদূর ভবিষ্যতে দেশের সিংহভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইসলামী শরীআহ অনুযায়ী চলবে
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, আমি আশা করি, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সিংহভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইসলামী শরীআহ অনুযায়ী পরিচালিত হবে। দেশকে সমৃদ্ধকরণে এর কোনো বিকল্প নেই।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এক জাতীয় সেমিনারের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার একটি হোটেলে সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি মুগীস শওকাত বলেন, সরকারের ভিশন ৪১-এ ৫০০ বিলিয়নের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ভিশন রয়েছে। শরীআহভিত্তিক ব্যাংকিং ও ফাইন্যান্স ব্যতীত এটি বাস্তবায়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং প্রফেশনালদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।