অত্যাচার করেও আমাদের ঘরে রাখতে পারবেন না -ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা রাজপথে আছি, যত মামলাই দিক, যত হামলাই করুক, যত অত্যাচারই করুক আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। অত্যাচার করেও আমাদের ঘরে রাখতে পারবেন না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে অবৈধ সংসদ বসবে সেই সংসদের নেত্রীকে বলতে চাই- আপনি এরশাদের সঙ্গে আপস করে নির্বাচনে গিয়েছিলেন। আপনার প্রয়োজন ক্ষমতা। আপনার প্রয়োজন ক্ষমতায় থাকা। আপনার প্রয়োজন টাকা লুট করে বগেম পাড়া বানানো।
জয়নুল আবদিন ফারুক বলেন, আর কত অত্যাচার করবেন। বাংলাদেশকে আর কোন পথে নিয়ে যাবেন? আজকে ডলারের দাম কত? গাজীপুরে সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে। তেল নাই, গ্যাস নাই, টাকা-পয়সা নাই।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য কারও কাছে টাকা নেই বলে মন্তব্য করেন বিএনপি এই চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।