অটোরিকশায় পেট্রলবোমা হামলা, ২ যাত্রী দগ্ধ
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
হামলার কবল পড়া সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ জামিল জানান, তাদের অটোরিকশা ফজরের আজানের পরপর আতুরার ডিপো পেট্রলপাম্পের সামনে পৌঁছালে মুখোশ পরা দুর্বৃত্তরা পেট্রলবোমার মতো দুটি বোতল ছুড়ে মারে। একটি অটোরিকশার পেছনে পড়লে আগুন ধরে যায় এবং দুজন নারী যাত্রীর গায়ে আগুন লাগে। চালক দ্রুত গাড়ির আগুন বোতলের পানি দিয়ে নিভিয়ে ফেলেন।
মোহাম্মদ জামিল আরও জানান, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল এবং তারা মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।