অজুখানার ব্যবহৃত পানি দিয়ে কৃষিজমিতে সেচ, পানির সর্বোত্তম ব্যবহার
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আমাদের দেশে মসজিদগুলোর অজুখানায় ব্যবহৃত পানি সাধারণত নালায় কিংবা ড্রেনে ছেড়ে দেয়া হয়। তবে, এই পানিও যে কাজে লাগানো যায়, তা দেখা গেলো পাকিস্তানের একটি মসজিদে।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদনে ওই মসজিদটির সন্ধান জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে, ওই মসজিদের অজুখানায় ব্যবহৃত পানি দিয়ে পাশের কৃষিজমি ও ফুলবাগানে সেচের কাজ করা হয়।
আলোচিত ওই মসজিদটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এফ-এইট সেক্টরে অবস্থিত। পাকিস্তানের বিভিন্ন এলাকায় পানির তীব্র সঙ্কট। সেই সঙ্কট মোকাবেলা করতেই মসজিদটি এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।
মসজিদটির তত্ত্বাবধায়ক মুরাদ সাজিদ ইন্ডিপেন্ডেন্ট উর্দুকে জানান, বিদ্যুৎচালিত মোটরের মাধ্যমে ফুলবাগানে সেচ দিতে গিয়ে বিল বেড়ে যায়। পরে তাদের মাথায় এই বিকল্প চিন্তা আসে।
তিনি বলেন, ‘অজুখানার পানি সংরক্ষণের জন্য আমরা একটি স্টোরেজ ট্যাংক স্থাপন করেছি এবং মসজিদের চারপাশে পাইপলাইন বসিয়ে দিয়েছি, যাতে অজুর পানি যথাসময়ে আশপাশের ফুল, ফল ও সবজির গাছগুলোতে পৌঁছে দেয়া যায়। ’
মুরাদ সাজিদ জানান, তাদের মসজিদের বাগানে বেগুন, ঢেঁড়স, ঝিঙে, শসা, কুমড়া, পালং শাক, মরিচসহ নানান সবজি চাষ করা হয়।
তিনি বলেন, আমাদের এই উদ্যোগের কারণে এখন বিদ্যুৎ বিলও কম আসে এবং পানির অপচয়ও রোধ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)