অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে -প্রধান বিচারক
প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে। আইনজীবীদের বিশেষ করে নারী আইনজীবীদের যে অবকাঠামোগত অসুবিধা রয়েছে তা অচিরেই দূর করা হবে বলে জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
এদিন, হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারক। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব দুটি টয়লেট চালু হয়েছে।
প্রধান বিচারক তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।