‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ৭১ ও ২৪-এর পরাজিত ও পতিত শক্তিগুলো একত্রিত হয়ে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত করতে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সম্পূর্ণ আন্তরিক এবং তা পূরণ করা হবে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে পতিত শক্তিগুলো গাড়িতে আগুন দিচ্ছে এবং দেশে সন্ত্রাস সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, ডিসেম্বরকে সামনে রেখে ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী পতিত শক্তি এবং ২০২৪ সালের পতিত শক্তি একজোট হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি স্তব্ধ করার চক্রান্তে মেতেছে।
আশুলিয়া ও মিরপুরের সাম্প্রতিক অগ্নিকা- ও সহিংসতার কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, এসব অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না। তাদের ‘সব তছনছ করে দেওয়ার’ হুমকিরই অংশ এটি।
পিরোজপুরের ঘটনাটিকে একটি জাতীয় কলঙ্ক হিসেবে আখ্যায়িত করে তিনি অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবির সরাসরি বাধা সৃষ্টি করেছে।
এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তি আজও রাজনৈতিক উদ্দেশ্যে টিকে রয়েছে এবং তাদের ষড়যন্ত্র এখনো থামেনি। জামায়াত এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা বললেও তা কেবল লোক দেখানো, তদন্তের কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।