শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
এই ফলাফলের সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয় ও সমমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তিযোগ্য আসন রয়েছে ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও আট লাখ ৪৫ হাজার ৬০৩ আসন ফাঁকা থাকবে। অর্থাৎ মোট আসনের ৫৬ শতাংশেরও বেশি পূরণ হবে না।
সংশ্লিষ্টদের মতে, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়বে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয়সংখ্যক শিক্ষার্থী না পাওয়ায় আর্থিক ও একাডেমিক চাপের মুখে পড়তে পারে।
গত শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এবার উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অর্ধেকের বেশি আসন ফাঁকা থেকে যাবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় থাকা মোট আসন সংখ্যা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, ভাঙচুর-আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি খাতের সঙ্গে যৌথ ব্যবসায় টিসিবি!
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান -মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোশাকশিল্পে অস্থিরতায় শিল্পমালিকরাও জড়িত -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিকদের বাড়তি সুবিধা দেয়া কারখানায়ও ভাঙচুর -অসহায় বোধ করছেন মালিকরা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকানপাট-মার্কেট খোলার রাখার সময় বৃদ্ধির দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উৎপাদন বন্ধ ৫২৯ কারখানায়, ক্ষতির আশঙ্কায় রপ্তানিকারকরা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া বেশি কেন, কারণ জানতে চায় সংসদীয় কমিটি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একই সড়ক দুইবার উদ্বোধন, মুখোমুখি বর্তমান ও সাবেক এমপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফতেহপুরে বাসার টয়লেটে মিলল কসাইয়ের মরদেহ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












