অক্টোবরে ইলিশ ধরা বন্ধ থাকবে ২২ দিন
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে এ বছর অক্টোবর দ্বিতীয় সপ্তাহ থেকে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বৈঠকে বসবে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি।
বৈঠক থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৈঠক থেকে ইলিশ ধরা বন্ধ চলাকালীন জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তার ঘোষণাও দেওয়া হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।