দক্ষিণ-পূর্ব ব্রাজিলে ভারী বৃষ্টিতে বন্যা, নিহত ২৩
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে টানা মুষলধারে বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে অভিযান চালাচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ‘জুইজ ডি ফোরা’ শহরে। সেখানে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টি ও বন্যা শুরু হওয়ার পর থেকেই বহু মানুষ নিখোঁজ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ৪৪ বছর বয়সী লিভিয়া জানায়, তার কয়েকজন আত্মীয় কাদার নিচে চাপা পড়েছে। সে বলেছে, “গত রাত থেকে আমরা এখানে আছি- তারা বেঁচে আছে কিনা দেখার জন্য। আশাই এখন শেষ ভরসা।”
প্রাথমিক চিত্রে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকা কাদা ও পানিতে তলিয়ে গেছে। একটি স্ফীত নদী গতিপথ পরিবর্তন করে নতুন নতুন এলাকায় প্লাবন সৃষ্টি করেছে। এ পর্যন্ত অন্তত ৪৪০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জুইজ ডি ফোরার মেয়র জানিয়েছে, এলাকায় অন্তত ২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বহু বাড়িঘর ধসে পড়েছে। সে বলে, “মাত্র ৪ ঘণ্টায় ১৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে- যা তীব্র, ধ্বংসাত্মক ও অবিরাম। এটি আমার প্রশাসনের সবচেয়ে দুঃখজনক দিন।”
ব্রাজিল সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী দিনগুলোতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে উঠতে পারে এবং নতুন করে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের কোটি কোটি ডলার অর্থব্যয়ে নির্মিত বহু ড্রোন সহজেই বিধ্বস্ত ও ধ্বংস করেছেন যোদ্ধারা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)