মুড়ি পরিবহনের আড়ালে গাঁজা ও ইয়াবা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা যুবক
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মুড়ি ভর্তি একটি পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল বুধবার সকালের দিকে অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের একটি বিশেষ টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিকেলে ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি পিকআপে করে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান ঢাকায় আনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে রমনা সার্কেলের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি রেইডিং পার্টি গঠন করে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
পরে নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কে সন্দেহভাজন পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপে থাকা ২৩ বস্তা মুড়ির নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় সরবরাহের উদ্দেশে নিয়ে আসছিলো। মুড়ি পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে সে সীমান্ত থেকে ঢাকায় গাঁজা ও ইয়াবা পাচার করতো বলেও স্বীকার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)