শীতে মিষ্টি আলু কেন খাবেন
মিষ্টি আলুর উপকারিতা এতটাই বেশি যে এটাকে শীতকালীন সুপার ফুড বললেও ভুল হবে না। শীতকালে মিষ্টি আলু খেলে নানা উপকারিতা মিলবে। যেমন-
হজমে সহায়ক:
মিষ্টি আলুতে থাকা প্রাকৃতিক ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চায় তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। এতে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
ভিটামিনের পাওয়ার হাউস:
মিষ্টি আলুতে ভিটামিন এ, বি৬, সি এবং ম্যাঙ্গানিজসহ প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান রয়েছে। ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ভিটামিন সি সর্দি-কাশি এবং ফ্লুর প্রতিরোধ হিসেবে কাজ করে। মিষ্টি আলুর রঙ যত গাঢ় হবে, এতে বিটা-ক্যারোটিন তত বেশি থাকবে, যা এটিকে আরও পুষ্টিকর করে তুলবে।
মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো:
মিষ্টি আলুতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান স্মৃতিশক্তি উন্নত করে এবং মস্তিষ্ককে দ্রুত কাজ করতে সাহায্য করে। এটি নিউরোডিজেনারেটিভ যেমন-আলঝাইমার রোগ প্রতিরোধেও সাহায্য করতে পারে।
প্রাকৃতিক শক্তিবর্ধক:
মিষ্টি আলুকে কার্বোহাইড্রেটের দুর্দান্ত উৎস হিসেবে বিবেচনা করা হয়। এতে থাকা কার্বোহাইড্রেট ধীরে ধীরে শরীরে শক্তি নির্গত করে।
হৃদরোগের জন্য উপকারী:
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি হৃদরোগের জন্য উপকারী বলে মনে করা হয়। পটাশিয়াম শরীরে সোডিয়ামের প্রভাবকে ভারসাম্যপূর্ণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখে।
এছাড়া ডায়াবেটিস রোগীরাও মিষ্টি আলু খেতে পারেন। এর গ্লাইসেমিক সূচক মাঝারি, যার অর্থ হলো এগুলি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পায় না। তবে, ডায়াবেটিসে আক্রান্তদের সীমিত পরিমাণে, সেদ্ধ বা ভাজা অবস্থায় খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
গবেষণা কি বলে?
গবেষণায় দেখা গেছে, বেগুনি মিষ্টি আলুতে পাওয়া নির্দিষ্ট জৈব সক্রিয় যৌগগুলি মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এই যৌগগুলিতে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা মস্তিষ্কের প্রদাহ কমায় এবং কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তবে মিষ্টি আলুর গ্লাইসেমিক সূচক কম থাকলেও বেশি পরিমাণে খেলে চিনির মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে।
ৃ
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।