যে প্রাণীর রক্ত সবচেয়ে দামি
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
প্রকৃতিতে বিদ্যমান একটি পানীয় প্রাণীর রক্তের লিটারপ্রতি মূল্য ১৫ লাখ টাকার বেশি! ইংরেজিতে প্রাণীটি ‘হর্স-সু ক্র্যাব’। নামে কাঁকড়া হলেও আদলে এটি কাঁকড়াবিছা ও মাকড়সার নিকটাত্মীয়। গায়ের খোলস উপবৃত্তাকার। অনেকটা ঘোড়ার খুরের মতো। আমাদের দেশে এটি রাজকাঁকড়া নামে পরিচিত।
কেন এর রক্তের দাম এত বেশি? প্রশ্নের জবাবে যাওয়ার আগে প্রাণীটির বিবর্তনগত প্রেক্ষাপট বুঝে নেওয়া দরকার। এই প্রাণী বিজ্ঞানীদের কাছে এক অপার বিস্ময়। এর পর্যাপ্ত কারণও আছে।
প্রধান কারণ, পৃথিবীতে এর টিকে থাকার সুদীর্ঘ ইতিহাস। ‘সুদীর্ঘ’ বলতে ঠিক কতটা? কমপক্ষে ৩৬০ মিলিয়ন বছর, অর্থাৎ ৩৬ কোটি বছর ধরে এরা পৃথিবীতে একই রূপে টিকে আছে। কোথাও ৪৫ কোটি বছর, আবার কোথাও ৫৫ কোটি বছরের কথাও উল্লেখ আছে।
কিভাবে এত দিন টিকে আছে?
আদিম এই আর্থ্রোপোড বা সন্ধিপদী প্রাণীটি পৃথিবীর অন্যতম জীবন্ত জীবাশ্ম। কি করে এত দিন অবিকৃত অবস্থায় টিকে আছে এরা! বিবর্তনের নানাবিধ ভয়ংকর বিপর্যয় এবং প্রাণঘাতী রোগ থেকে কিভাবে নিজেদের অস্তিত্বকে সুসংহত রাখতে পেরেছে?
এর মূল কারণ এদের দেহের বিশেষ ‘নীল রক্ত’। রাজকাঁকড়ার নীল রক্তের ক্ষমতা অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য ক্ষমতাকে কাজে লাগিয়ে এরা যেকোনো ব্যাকটেরিয়া, বিষাক্ত পদার্থ বা প্রতিকূল পরিবেশ থেকে নিজেদের রক্ষা করে থাকে।
সাধারণত মেরুদ-ী প্রাণীর রক্তের হিমোগ্লোবিনে লৌহ থাকে। এই লৌহের সহায়তায় অক্সিজেন পরিবাহিত হয়। অন্য দিকে রাজকাঁকড়ার দেহে অক্সিজেন পরিবাহিত হয় এদের রক্তে থাকা হিমোসায়ানিনের সাহায্যে। এই হিমোসায়ানিনে লৌহ নয়, রয়েছে কপার বা তামার উপস্থিতি। ফলে রক্তের রং হয় নীল।
এদের রক্তে অ্যামিবোসাইট নামক একধরনের বিশেষ কোষ রয়েছে। এর দরুন সামান্য পরিমাণ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন বা ক্ষতিকর জীবাণুর সংস্পর্শে এলেই রক্ত জমাট বেঁধে যায় বা জেলির মতো আকার ধারণ করে। এমনকি মাত্র এক লক্ষ কোটি ভাগের এক ভাগ ব্যাকটেরিয়ার উপস্থিতিতেই রক্ত জমাট বাঁধে।
স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই প্রক্রিয়ার জন্য সময় লাগে ৪৮ ঘণ্টা। এই অতি সংবেদনশীল রোগ প্রতিরোধব্যবস্থার জন্যই মূলত এরা আজও টিকে আছে।
এই প্রাণীর রক্ত অপরিহার্য হয়ে উঠেছে কেন?
এবার আসা যাক রক্তের বহুমূল্য প্রসঙ্গে। আগেই বলা হয়েছে, যৎসামান্য ব্যাকটেরিয়া বা জীবাণুর সংস্পর্শে এলেই এদের রক্ত জমাট বেঁধে যায়। এই গুণকে কাজ লাগিয়ে ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের দুজন গবেষক ‘লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট’ নামক একটি পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করে।
১৯৭০-এর দশক থেকে এই টেস্ট বা পরীক্ষাপদ্ধতি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হতে শুরু করে। পদ্ধতিটি চিকিৎসাজগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। মূলত মানবদেহে প্রবেশ করানো হয়, এমন প্রতিটি চিকিৎসা-সরঞ্জাম, যেমন ইনজেকশন, ভ্যাকসিন, শিরায় দেওয়া ওষুধ, অপারেশন থিয়েটারের সরঞ্জাম, কৃত্রিম হিপ জয়েন্ট বা হৃদযন্ত্রের যন্ত্রাংশ-সবকিছুতে জীবাণু বা ব্যাকটেরিয়াজনিত দূষণমুক্ত কিনা, তা নিশ্চিত করার জন্য এই টেস্ট ব্যবহার করা হয়।
সহজ কথায়, মানবদেহের প্রতিটি অস্ত্রোপচার এবং ভ্যাকসিনের নিরাপত্তার জন্য এই প্রাণীর রক্ত অপরিহার্য। এর মাধ্যমে রোগীকে বাঁচানো যায়। ফলে এই প্রাণীকে বিজ্ঞানীরা বলে ‘জীবনদায়ী প্রাণী’। যদিও কথাটি শুদ্ধ না; কেননা কোন প্রাণীর জীবন দেয়ার ক্ষমতা নেই।
বর্তমানে এর রক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সরঞ্জামের বিশুদ্ধতা পরীক্ষার জন্যও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এই রক্তের দাম এমন অকল্পনীয় হবে এটাই স্বাভাবিক। সূত্র: থটকো ডটকম, এএসএমএফসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












