উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
উত্তর কুয়েতের সুবিয়া এলাকার ঐতিহাসিক বাহরা-১ প্রতœতাত্ত্বিক স্থানে মিলেছে যুগান্তকারী আবিষ্কার। জাতীয় সংস্কৃতি, শিল্প ও পত্র পরিষদ (এনসিসিএএল) জানায়-এ স্থানে পাওয়া গেছে ৭,৭০০ বছরেরও বেশি পুরনো ২০টির বেশি প্রাচীন ভাটি এবং বহু দুষ্প্রাপ্য নিদর্শন, যা আরব উপদ্বীপের প্রাচীন জীবনযাত্রার ওপর নতুন আলোকপাত করছে।
সাম্প্রতিক খননে বেরিয়ে এসেছে ডানাওয়ালা পেঁচার অর্ধেক মডেল, স্থানীয়ভাবে জন্মানো প্রায় ৭,৫০০ বছর পুরনো বার্লির অবশেষ, ভাঙা মৃৎপাত্র, ছোট আকৃতির মানবমাথার মডেল, প্রাচীন জাহাজের মডেল এবং খাদ্য প্রস্তুতির মাটির পাত্রসহ বেশ কিছু উল্লেখযোগ্য সামগ্রী। এসব আবিষ্কার ইঙ্গিত দেয়-বাহরা-১ একসময় অত্যন্ত সংগঠিত ও সমৃদ্ধ বসতি ছিলো।
এনসিসিএএল-এর পুরাকীর্তি ও জাদুঘর বিভাগের ভারপ্রাপ্ত সহকারী মহাসচিব মোহাম্মদ বিন রেধা জানান, বাহরা-১ আরব উপদ্বীপের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম পরিচিত বসতি, যার সময়কাল প্রায় ৫৭০০ খ্রিস্টপূর্বাব্দের উবাইদ সংস্কৃতি। তার মতে, সাম্প্রতিক নিদর্শনগুলো অঞ্চলটির প্রাচীন মানুষের জীবনধারা ও সামাজিক উন্নয়নের নানান দিক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ মৌসুমে পোলিশ প্রতœতাত্ত্বিক দলের গবেষণা মূলত কেন্দ্রীভূত ছিলো দৈনন্দিন জীবনযাত্রার কাঠামো পুনর্গঠন, অলঙ্কার উৎপাদন, পরীক্ষাগার বিশ্লেষণ এবং গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার (এচজ) জরিপে। রাডার জরিপে ভবিষ্যতের খননকাজে সহায়ক বহু সমাহিত সাংস্কৃতিক কাঠামো শনাক্ত হয়েছে।
কুয়েত বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. হাসান আশকানানি বলেন, “সুবিয়া অঞ্চলে মানুষের প্রাথমিক বসতি স্থাপন ও তাদের সামাজিক বিকাশ সম্পর্কে এই নতুন তথ্যগুলো আমাদের জ্ঞানকে আরও বিস্তৃত করবে।” তিনি বলেন, আগের এক মৌসুমে খোলস থেকে অলঙ্কার তৈরির কর্মশালার সন্ধানও মিলেছিলো।
সাম্প্রতিক আবিষ্কারগুলো খাদ্য প্রস্তুতি, স্থানীয় মৃৎশিল্প এবং জ্বালানি হিসেবে বিটুমিন ব্যবহারের প্রমাণ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












