আল ইহসান ডেস্ক:
শতাধিক কর্মী ছাঁটাই করছে সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকল। চাকরির চুক্তি বাতিল করে স্বাস্থ্য ইউনিটের পদগুলো বিলুপ্ত ঘোষণা করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির সঙ্গে কথা বলে এমনটাই প্রকাশ করেছে মার্কিন মিডিয়া কোম্পানি ইনসাইডার। প্রধান কারণ হিসেবে ভূমিকা পালন করেছে চলমান মূল্যস্ফীতি ও ব্যাংকঋণে সুদহার বেড়ে যাওয়া। খবর রয়টার্স।
আমেরিকার বাণিজ্য খাতে হাজার হাজার ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে অর্থনৈতিক অস্থিরতার জেরে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৭৪৯টি প্রযুক্তি কোম্পানি থেকে মোট ২ লাখ ২ হাজার ৩৯৯ জন কর্মী চাকরি হার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৫ জুন) ম্যানিটোবা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।
বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকের ও বাসের জীবিত আছেন। দুর্ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পাঁচজন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। নিহতদের ‘বিদেশি সন্ত্রাসী’ বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কাশ্মিরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখার কাছে চালানো ওই অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে।
এর আগে কাশ্মিরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী।
এর আগে গত ১৩ জুন কুপওয়ারা জেলার সীমান্ত এলাকায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মির পুলিশের যৌথ অভিযানে দু’ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের গুরুত্বপূর্ণ ও বিশাল কাখোভকা বাঁধ ধ্বংস হয়ে যাওয়ার ফলে দেশটির বিস্তীর্ণ জমি সেচের পানি পাবে না। ফলে সেসব জমিতে হবে না ফসল। এতে করে ফের দেখা দিয়েছে খাদ্য সংকটের আশঙ্কা।
ইউক্রেনের কৃষিমন্ত্রী জানিয়েছে, প্রায় ছয় লাখ হেক্টর জমিতে পানি যেত কাখোভকা বাঁধের রিজার্ভার থেকে। বাঁধটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে সমস্ত পানি বের হয়ে বন্যা হয়েছে। এবার খরার আশঙ্কা দেখা দিয়েছে।
ওই বাঁধ থেকে যে জমিতে পানি যেত, সেখানে আর পানি পৌঁছাবে না। ফলে ওই জমিগুলো চাষের অযোগ্য হয়ে পড়বে। এর সুদূরপ্রসারী প্রভাব দেখা যাবে বিশ্ব বাজারে। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলমান সহিংসতা আরও প্রকট আকার ধারণ করেছে। রাজ্যটিতে এবার ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এক হাজারেরও বেশি মানুষ হামলা চালিয়ে মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, অব্যাহত সহিংসতার মধ্যে মণিপুরে বৃহস্পতিবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে এক হাজারেরও বেশি মানুষ আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনার সময় কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে ছিলো না বলে কর্মকর্তারা জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। নতুন করে ছড়িয়ে পড়া এই সহিংসতায় ৯ জন নিহত হয়েছে। গতকাল বুধবার (১৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাজ্যটির খামেনলোক এলাকায় গভীর রাতে গুলি চালানোর ঘটনায় এই মৃত্যু হয়েছে।
জাতিগত সংঘর্ষের কারণে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। আর সর্বশেষ এই ঘটনা মণিপুর রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিমতীরে ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় আরও বেশ কয়েকজন আহত হন। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় হতাহতের এই ঘটনা ঘটে। গত মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্কি সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই ফিলিস্তিনি তরুণের নাম ফারিস আবদুল মুনিম হাশাশ (১৯)। সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে সে গুলিবিদ্ধ হন। বুকে, পেটেসহ শরীরের নীচের অংশে বুলেটের ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের আঘাত ঘনিয়ে আসার সাথে সাথে নেওয়া হচ্ছে ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ। এরই অংশ হিসেবে ভারতের গুজরাটের উপকূলীয় এলাকার প্রায় ৩৮ হাজার মানুষকে ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। গতকাল বুধবার (১৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অন্যদিকে উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পাকিস্তানও।
প্রতিবেদনে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বৃহস্পতিবার সন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
করোনা আর লকডাউনের সময় মুখে মাস্ক পরতে পরতে জাপানের মানুষজন এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে, তারা কার্যত হাসতেই ভুলে গেছে। এর ফলে হাসি শিখতে এখন প্রশিক্ষকের শরণাপন্ন হচ্ছে অনেকে।
যদিও পূর্ব এশিয়ার দেশটিতে করোনার আগে থেকেই মাস্ক পরার প্রচলন ছিল। মৌসুমী অসুখ-বিসুখ ও হে ফিভার (অ্যালার্জিজনিত সমস্যা) মোকাবিলায় অনেকেই মাস্ক ব্যবহার করতো। তবে করোনার সময় এর ব্যবহার আকাশচুম্বী হয়ে ওঠে। সরকারিভাবেই ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয় সেখানে।
তবে সময় পেরিয়ে গেলেও জাপানে আজও জনসমক্ষে মাস্কছাড়া খুব বেশি মানুষ দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রুশ সেনাদের হটিয়ে দিতে কয়েকদিন আগে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা। এ পর্যন্ত দোনেৎস্কের কয়েকটি গ্রাম পুনর্দখলের দাবিও করেছে তারা।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনীর এ অভিযান চরমভাবে ব্যর্থ হচ্ছে এবং তাদের অবস্থা বিপর্যয়কর।
গত মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিক ও ব্লগারদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর এ বিশেষ অভিযান নিয়ে বিস্তারিত কথা বলেছে পুতিন।
সে দাবি করে, নতুন আক্রমণে ইউক্রেনের ১৬০টি ট্যাংক এবং ৩৬০টি সাঁজোয়ান যান ধ্বংস হয়েছে। যেখানে রাশিয়া হারিয়েছে মাত্র ৫৪টি ট্যাংক।
তবে রাশি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দুই বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারে চলছে সামরিক শাসন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে নিয়োজিত বেশ কিছু গোষ্ঠী। আর দুই পক্ষের হাতে সামরিক অভ্যুত্থানের পর প্রথম ২০ মাসে প্রাণ গেছে ৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের।
সম্প্রতি এক রিপোর্টে এই তথ্যই সামনে এসেছে বলে বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে গতকাল বুধবার (১৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর প্রথম ২০ মাসে মিয়ানমারে ৬ হাজারেরও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন-রশিয়া যুদ্ধ এবং সুদানের গৃহযুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১১ কোটিতে পৌঁছেছে। যুদ্ধ-সংঘাতের কারণে লাখ লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
ইউএনএইচসিআর গত বুধবার তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুহারা হয়েছে। প্রায় এক কোটি ৯০ লাখ মানুষ নিজ দেশ এবং বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডি বল বাকি অংশ পড়ুন...












