আইসিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ: দক্ষিণ আফ্রিকা
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে গণহত্যা এড়াতে ইসরাইলকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছে দেশটি।
গাজায় গণহত্যা নিয়ে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণশুনানির প্রথম দিন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা এ আহ্বান জানায়। তারা বলেছে, আইসিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ।
গাজায় যুদ্ধবিরতির বৈশ্বিক দাবির মুখে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু হয়। এরপর বিচারকদের সামনে গাজায় গণহত্যা বিষয়ে তথ্য, প্রমাণ ও যুক্তি তুলে ধরেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও প্রতিনিধিরা।
প্রথম দিনের শুনানিতে গাজায় যুদ্ধ বন্ধ করতে আদালতকে আদেশ দেয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা। তারা বলেছে, এই মামলার কার্যক্রম বছরের পর বছর ধরে চলবে। এর আগেই গাজায় হামলা বন্ধ করা দরকার। আদালত যেন সেই আদেশ দেয়।
আইসিজের শুনানিতে গাজায় ইসরাইলি গণহত্যা গত ৭ অক্টোবর শুরু হয়নি বলে মন্তব্য করেছে দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও প্রতিনিধিরা।
শুনানিতে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা আরও বলে, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গাজা ও তার জনগণকে নিশ্চিহ্ন করা হলেও তারা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জিত হওয়া উচিৎ।
‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার ভয়াবহতা চলছে। সেই দৃশ্য গাজা থেকে আমাদের সম্প্রচার করা হচ্ছে। এটাই ইতিহাসের প্রথম গণহত্যা যেখানে ভুক্তভোগীরা নিজেদের ধ্বংস ও হত্যাযজ্ঞ সম্প্রচার করছে এই আশায় যে বিশ্ববাসী হয়তো তাদের সাহায্যে এগিয়ে আসবে’, বলে আইনজীবীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












