‘সাত কলেজের বিষয়ে একটি সাময়িক সমাধান হয়েছে’
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন একটি সাময়িক সমাধান। সংকটের স্থায়ী সমাধানের জন্য অংশীজনের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ বিশ^বিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ^বিদ্যালয়গুলোর কার্যক্রম শুধু তদারকির পর্যায়ে সীমিত না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বৈশি^ক শ্রমবাজারের চাহিদা উপযোগী মানবসম্পদ গড়ে তোলার জন্য দেশের বিশ^বিদ্যালয়গুলোতে দক্ষতা ও চাহিদা ভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রবর্তনে জোর দিতে হবে।
ইউজিসিকে দেশের উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দু উল্লেখ করে মন্ত্রী বলেন, উচ্চশিক্ষার সাফল্য ও ব্যর্থতা ইউজিসির উপর নির্ভর করে। দেশে উচ্চশিক্ষাখাত ক্রমশ বিস্তৃত হচ্ছে। দেশের বিশ^বিদ্যালয়সমূহের কার্যক্রম সঠিকভাবে তদারকি করা ও এগিয়ে নেওয়ার জন্য তিনি ইউজিসিকে নির্দেশনা দেন। ২০২৪ সালের পরে ইউজিসির অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)