যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করায় বৈশি^ক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়ায় বিশ^ব্যাপী তেলের সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমন প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি তেল সংকট ও মূল্যবৃদ্ধির সুযোগে সীমান্তপথে তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, দেশের বিভিন্ন স্থলসীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।