যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মধপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে বিশে^র অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে শুরু করেছে।
রাজধানীসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চালকরা ফুল ট্যাংক করে রাখছেন, ফলে হঠাৎ করে পেট্রোল-অকটেন-ডিজেলের চাহিদা বেড়ে গেছে। এই পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু পেট্রোল পাম্পের বিরুদ্ধে আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার অভিযোগও উঠেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ফিলিং স্টেশন (তেল পাম্প) বন্ধ থাকতে দেখা গেছে। এতে অনেকেই গাড়ির তেল নিতে এসে ফিরে যাচ্ছেন।
নীলক্ষেত-নিউমার্কেটের সবকটি তেলের পাম্প বন্ধ থাকতে দেখা গেছে। নীলক্ষেত মোড়ের পথের ‘বন্ধু ফিলিং স্টেশনে’র স্টাফ মিলন বলেন, বিকেল থেকেই চাহিদা বেশি ছিল। যা তেল ছিল সব শেষ হয়ে গেছে। গাড়ি না আসলে আর তেল দিতে পারবো না।
ঢাকা বিশ^বিদ্যালয়ের উল্টা পাশের পাম্পের বিক্রেতা বলেন, পাম্পে তেল নেই। রাত ৯টার পর গাড়ি আসার কথা। গাড়ি আসলে তারপর তেল সাপ্লাই দিতে পারবো। এখন তেল নাই তাই বন্ধ রাখছি।
গাড়ির তেল নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। মোস্তফা আহমেদ নামের একজন বলেন, তেল নিতে আসছিলাম। এসে দেখি পাম্প বন্ধ। পাম্পের লোক বলছে তেল নাই। সরকার বলছে আসছে, এরা বলছে নাই। বাংলাদেশের ব্যবসায়ীদের দিয়ে ভরসা নাই। হতে পারে কৃত্রিম সংকট তৈলি করছে।
নীলক্ষেত মোড়ে রাসেল মিয়া বলেন, তেল নেবো কিন্তু পাম্প বন্ধ। বলছে তেল নাই। যুদ্ধের কারণে সংকট হলে এখনই তো আর তেল শেষ হয়ে যায়নি। জানি না দাম বাড়ানোর জন্য পাম্প বন্ধ রাখছে কি না।
এদিকে মার্চ মাসে দেওয়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য বলছে, দেশে ডিজেল প্রায় ১৪ দিনের, পেট্রোল প্রায় ১৫-১৭ দিনের, অকটেন প্রায় ২৮ দিনের, ফার্নেস অয়েল প্রায় ৯৩ দিন, জেট ফুয়েল প্রায় ৫৫ দিনের মজুত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আবহাওয়া: আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকাশপথ বন্ধের ৬ দিন: ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদ্যুৎ সংযোগ বন্ধ করে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে দুর্র্ধষ চুরি, ৭০ ভরি সোনা ও নগদ টাকা লুট
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নারীদের জন্য বাস চালুর উদ্যোগ, চালক হবেন নারী!
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে’
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আলোচনায় অস্বীকৃতি, ইরান অন্তহীন যুদ্ধের জন্য প্রস্তুত’
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের পোশাকের পক্ষে অধিকাংশ পুলিশ সদস্যের মত
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলে দেয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)