চট্টগ্রাম সংবাদদাতা:
আমদানি নিয়ন্ত্রণে বিধিনিষেধসহ নানা কারণে হু হু করে বাড়ছে খেজুরের দাম। স্বাভাবিক সময়ের তুলনায় রমাদ্বান শরীফে খেজুরের চাহিদা তুঙ্গে থাকে বলে প্রতিবছরই এই সময় পণ্যটির দাম বাড়ে।
ব্যবসায়ীরা জানান, গত বছরের রমাদ্বান শরীফে চট্টগ্রামের ফলমন্ডির পাইকারি বাজারে পাঁচ কেজি ওজনের ‘মরিয়ম খেজুর’ বিক্রি হয়েছিল তিন হাজার টাকায়। এবার তা বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজারে। খুচরায় কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। আমদানিকারকরা বলছেন, ডলারের সংকটে আমদানিতে সৃষ্ট জটিলতা, তেলের দাম বাড়ায় জাহাজ ভাড়া বৃদ্ধি পেয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রথম পর্যায়ে ৩১ মার্চের মধ্যে দেশের ৫০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২০টি জেলা হাসপাতাল, ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫টি বিশেষায়িত হাসপাতালে এই সেবা চালু হবে।
আগামী ১ মার্চ থেকে সরকারি হাসপাতালে অফিস সময়ের পর বিকেলের শিফটে অতিরিক্ত ফি নিয়ে রোগী দেখতে পারবেন চিকিৎসকেরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের 'ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নীতিমালায়' বলা হয়েছে, ৩০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক (প্রফেসর, অ্যাসোসিয়েট-অ্যাসিসটেন্ট প্রফেসর) ও ১৫০ টাকায় এমবিবিএস চিকিৎসক দেখাতে পারবেন রোগীরা। পরবর্তীতে ৮০০ থেকে ৪,০০০ টাকায় সার্জার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন (রিজার্ভ) এক বিপজ্জনক বাঁক অতিক্রম করেছে। অবনতিবস্থা কাটিয়ে ক্রমশই স্থিতিশীল হচ্ছে রিজার্ভ।
আমদানি নিয়ন্ত্রণ, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে নানামুখী কার্যক্রম, রপ্তানি আয়ের প্রবৃদ্ধির ধারা অব্যাহত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে দ্রুত ঋণের অর্থ ছাড় এবং সর্বোপরি গৃহীত উদ্যোগে আস্থা ফেরায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামনের দিকে হাঁটা শুরু করেছে।
বর্তমানে দেশের রিজার্ভ রয়েছে ৩২ দশমিক ২২৩ বিলিয়ন ডলার। আগের মাসগুলোতে রিজার্ভ বেশি ছিল এবং আমদানি ব্যয় মেটা বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও তালিকা যাচাইবাছাইয়ে দেরির কারণে খাদ্য কর্মসূচির ৩১৫ মেট্রিক টন চাল ফেরত গেছে। ফলে এ কর্মসূচি থেকে বঞ্চিত হয়েছেন ১০ হাজার ৪৭৫ জন সুবিধাভোগী।
ব্যবসায়ীরা জানান, সুবিধাভোগীরা চাল পেলে স্থানীয় চালের বাজার অনেকটা নিয়ন্ত্রণে থাকতো।
জানা গেছে, উপজেলার প্রায় ২২ হাজার হত-দরিদ্র পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রয়েছে। উপজেলা প্রশাসন ৯ ইউপি চেয়ারম্যানকে গত বছরের সেপ্টেম্বর মাসে নতুন সুবিধাভোগীর তালিকা তৈরি করার নির্দেশনা প্রদান ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ২৫ জানুয়ারি গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলা ও উপজেলায় স্কাউট ভবন করার কথা জানান। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রতির পর গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
গাভী থেকে দুধ আহরণের পর তা থেকে তুলে নেওয়া হয় মাখন। এরপর বাকি অংশে গ্লুকোজ ও তেল মিশিয়ে ব্লেন্ডারে মিশ্রণের মাধ্যমে পূরণ করা হয় মাখনের ঘাটতি, তৈরি হয় খাঁটি দুধ! পরে তা বাজারজাত করা হয়।
এমনিভাবেই ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী এলাকার উজ্জ্বল কুমার ঘোষ।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তার দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি সমন্বিত দল। এসময় তারা সেখান থেকে ৪৭০ কেজি ভেজাল দুধ জ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের খুলশি থানাধীন হলি ক্রিসেন্টের পাশের গলিতে অবস্থিত ফিউশন ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই রেস্তোরাঁটিতে কাজ করা তিন কর্মী দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিস্ফোরণের ঘটনা ঘটে। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ফিউশন ক্যাফের ম্যানেজার গুলজার জানান, সকাল ১১টার দিকে রেস্তোরাঁর রান্নার কাজ চলছিল। এসময় সিলিন্ডার বিস্ফোরণের ঘ বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের অর্থনীতির এক শিক্ষককের ৭ বছর ও অন্য শিক্ষক-কর্মচারীদের ৪ মাস ধরে বেতন-ভাতা আটকে রেখেছেন অধ্যক্ষ ছামিউল ইসলাম বলে অভিযোগ উঠেছে। এতে ওই কলেজের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজে ২০১৫ সালে ছামিউল ইসলাম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষের বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত করেন। তদন্তে অনিয়ম প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভূমি অধিগ্রহণে এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা দুই পয়সা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় চট্টগ্রামের তিন সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলো- চট্টগ্রাম এলএ শাখার সার্ভেয়ার মজিবুর রহমান (৪০), আমানাতুল মাওলা (৩৬) ও রাঙ্গুনিয়া ভূমি অফিসের সার্ভেয়ার আশীষ চৌধুরী (৫০)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেয়।
দুদকের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, আসামিরা হাইকোর্টে জামিন আবেদন করেছিলো। হাইকোর্ট তাদের জামিন না দিয়ে নিম্ন আদালতে আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে নেওয়া হবে। প্রতি বিষয়ে তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
২০১০ সালের পর থেকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে, ৫৮টি ধনী ও উদীয়মান অর্থনীতির সুদের হার গড়ে ২.৬ শতাংশ ছিল। ২০২২ সালের শেষ প্রান্তিকে এসে পৌঁছায় ৭.১ শতাংশে। এই দেশগুলোর মোট ঋণ করোনা-লকডাউনের আগে রেকর্ড ৩০০ ট্রিলিয়ন বা তাদের সম্মিলিত জিডিপির ৩৪৫ শতাংশ দাঁড়ায় যা আগের ২৫৫ ট্রিলিয়ন বা জিডিপির ৩২০ শতাংশের চেয়ে বেশি।
বিশ্ব যত বেশি ঋণী হবে, সুদের হার বৃদ্ধির জন্য তত বেশি বিষয়টি স্পর্শকাতর হবে। ধারকর্য ও সুদের উচ্চ হারের প্রভাব মূল্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুলশানে বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকা-ের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
নিহতের ছোট ভাই সজিব জানান, রাজু ভবনের ১২ তলায় কাজ করতেন। আগুন লাগার পর তিনি ওপর থেকে লাফ দেন। আহত অবস্থায় তাকে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
এর আগে গতদ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১৪ তলা ভবনে আগুন লাগে। রাত ১১টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গুলশানে বহুতল ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে বাকি অংশ পড়ুন...












