নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী আয় অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ২০২২ সালের প্রবাসীদের পাঠানো আয়ের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরে প্রবাসীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন ২১ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট প্রবাসী আয়ের ২ দশমিক ৬৪ শতাংশ।
তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারত প্রবাসী আয়েও এগিয়ে। দেশটি ২০২২ সালে প্রবাসী আয় পেয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট প্রবাসী আয়ের ১২ দশমিক ৬০ শতাংশ। আর দ্বিতীয় পাকিস্তান প্রবাসী আয় পেয়েছে ২৯ বিলিয়ন ডলার। পাকিস্তানের প্রবাসী আয় ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এই ইস্যুতে বাংলাদেশ কোনোভাবেই দায়মুক্তি দিতে চায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
‘রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা চ্যালেঞ্জ: বাংলাদেশের কৌশল’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক ব বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় ট্রেন আসার বার্তা পাননি রেল ক্রসিংয়ের গেটম্যান। তাই গেটটি খোলা ছিল। আর গেট খোলা দেখে রেলক্রসিংয়ের ওপর উঠে পড়ে একটি ট্রাক। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনের যাত্রীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১২টার দিকে যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে খুলনাগামী যাত্রীবাহী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনগণকে সুরক্ষা ও সেবা দেওয়ার বদলে হয়রানির অভিযোগ উঠেছে বিভিন্ন জেলার বেশিরভাগ জনপ্রতিনিধির বিরুদ্ধে। তারা জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে। অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক কারবারি, নারী নির্যাতন, জমি দখল, প্রতারণা ও মারধরের অভিযোগে মামলা রয়েছে।
গত দেড় বছরে অর্ধশতাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে থানা ও আদালতে মামলা করা হয়েছে। এসব ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে যায়।
বিশেষ করে লক্ষীপুরের জনপ্রতিনিধিদের বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত।
সবশেষ গত ১৮ ফেব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে খেলাপি ঋণ দিন দিন বেড়েই চলেছে। কখনো ঋণখেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা দরকার।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ঢাকা চেম্বারের সভাপতি মুহম্মদ সামির সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলো বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সেমিনারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, করোনায় প্রভাব না পড়লেও রাশিয়া ইউক্রেনে যুদ্ধের ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে রাত-বিরাতে চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কেউ না কেউ সম্ভ্রমহরণ ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। বাধা দিলেই ধারালো অস্ত্রের আঘাতে অনেকে হচ্ছেন আহত, ঘটছে মৃত্যুর ঘটনাও। এসব ঘটনার প্রেক্ষিতে নগরবাসীকে রাত-বিরাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাতে চলাচল নির্বিঘœ করতে এবং ছিনতাইয়ের মতো ঘটনার ঠেকাতে কাজ চলছে বলেও জানিয়েছেন তারা।
ছিনতাইয়ের শিকারদের মধ্যে বড় একটি অংশই দেশের নানা স্থান থেকে বিভিন্ন যানবাহনে আসা যাত্রী। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাসে বেতন পাই ১৯ হাজার টাকা। পাঁচজনের পরিবার নিয়ে একটি সংসার মোটামুটি খেয়ে-পরে জীবন পার করা সহজ হতো, যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম থাকতো। দিন দিন যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে এই বেতনের দেড়গুণ খরচ হচ্ছে নিজের বাড়িতে থেকেই। এভাবে জীবন চালানো দুষ্কর হয়ে পড়েছে।
মাদারীপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক এভাবেই দ্রব্যমূল্য নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন।
বাজার করতে আসা একাধিক ব্যক্তি জানান, প্রতি সপ্তাহেই দাম বাড়ে। সবজির দাম শীতের শুরু থেকেই বেশি। কমেনি আর। এছাড়া মাছ-গোশতের দাম বেড়েছে। মাছের দাম বেশ বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য অভিযোগ উঠেছে। ওই কুলাঙ্গার শিক্ষকের নাম আবু সালেহ। সে উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
এ খবর ছড়িয়ে পড়লে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দ্বীনদার মুছল্লীগণ ও জনসাধারণ কয়া বাইতুল মামুন জামে মসজিদ প্রাঙ্গনে প্রতিবা বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক পার্কিং করে পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান চালক। ট্রাক পার্কিং অবস্থায় একটি অটোরিকশা ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিক বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। গতকাল ইয়াওমুুল আরবিয়া (বুধবার) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট এ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলো-ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্টের এ ব্লকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। আধা ঘ বাকি অংশ পড়ুন...












