অপরাধে জড়াচ্ছে জনপ্রতিনিধিরা
নিজস্ব প্রতিবেদক:
জনগণকে সুরক্ষা ও সেবা দেওয়ার বদলে হয়রানির অভিযোগ উঠেছে বিভিন্ন জেলার বেশিরভাগ জনপ্রতিনিধির বিরুদ্ধে। তারা জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে। অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক কারবারি, নারী নির্যাতন, জমি দখল, প্রতারণা ও মারধরের অভিযোগে মামলা রয়েছে।
গত দেড় বছরে অর্ধশতাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে থানা ও আদালতে মামলা করা হয়েছে। এসব ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে যায়।
বিশেষ করে লক্ষীপুরের জনপ্রতিনিধিদের বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত।
সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি লক্ষীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের বিরুদ্ধে যুবলীগ নেতা সবুজকে কুপিয়ে আহত করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ইউছুফের তিন ছেলেকেও আসামি করা হয়।
ভুক্তভোগী মুহম্মদ সবুজ বলেন, ইউপি চেয়ারম্যান ইউছুফ ছৈয়ালের নির্দেশেই তার ছেলেরা আমাকে হত্যাচেষ্টা করেছে। এ ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলা তুলে নিতে আসামিরা আমাদের হুমকি দিচ্ছেন। পরিবার নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।
এর আগে গত ৩ জানুয়ারি একই পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সজিবকে ৮৫ হাজার ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি চররমনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির জেলা, উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের মদতে জনপ্রতিনিধিরা বেপরোয়া হয়ে উঠেছেন। জনপ্রতিনিধিদের ছেলে, ভাইসহ পরিবারের ঘনিষ্ঠজনরা কারণে-অকারণে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব-আধিপত্য বিস্তার করতে সংঘাতে জড়াচ্ছে।
যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন সবুজের যাবজ্জীবন কারাদ- দেয় আদালত।
দত্তপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপনের ঘটনায় রায়ের কপি দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের কাছে পাঠানোর জন্য স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। এতে আইন নিজের হাতে তুলে না নিতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এরপরও লক্ষ্মীপুরে জনপ্রতিনিধিদের দৌরাত্ম্য থামেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর জেলায় মোট ৮৪০ জনপ্রতিনিধি রয়েছে। এর মধ্যে এমপি চারজন, জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যসহ আটজন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পাঁচজন, ভাইস চেয়ারম্যানসহ ১৫ জন, পৌরসভার মেয়র চারজন, কাউন্সিলরসহ ৫৯ জন, ৫৮ ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য (মেম্বার), সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৭৫৪ জন। এদের মধ্যে বেশিরভাগ জনপ্রতিনিধি জনগণকে সুরক্ষার বদলে হয়রানি করছেন বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, চুরি, প্রতারণা ও মারধরের অভিযোগ রয়েছে। অনেকেই আবার নাশকতায় জড়িত এবং সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়ে পলাতক।
থানা পুলিশ, আদালত ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার একাধিক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে। এরমধ্যে সম্প্রতি প্রতারণা মামলায় আবু ইউছুফ ছৈয়াল একমাস ১০ দিন কারাগারে ছিলো।
সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী রাজু, বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের বিরুদ্ধে থানা ও আদালতে মামলা রয়েছে। চরগাজীর শেখ ফরিদের বিরুদ্ধে র্যাবের ওপর হামলার ঘটনাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে রায়পুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “চেয়ারম্যান-মেম্বাররা নাগরিকদের পদে পদে হয়রানি করছেন। টাকার জন্য তারা যেন ‘খাই খাই’ করেন। কোনো কাজ নিয়ে গেলে তারা ‘ভুটানের রাজার’ মতো ভাবে থাকেন।”
লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বলেন, আগের দিনে সামাজিক কর্মকা-ের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক আর মেলবন্ধ তৈরি করে জনপ্রতিনিধি হতেন। তারা সম্মানিত ছিলেন। এখন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত-মনোনীত হচ্ছেন। সামাজিক অবক্ষয়ের কারণে তাদের বৈধ-অবৈধ টাকার প্রয়োজন। এজন্য যখন যা ইচ্ছে, লাগামহীনভাবে তাই করছেন।
‘এখন বেশিরভাগ চেয়ারম্যান-মেম্বার অবৈধ পন্থায় প্রশাসনকে ম্যানেজ করে জনপ্রতিনিধি হচ্ছেন’ বলে মনে করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আইনজীবী হাছিবুর রহমান।
তিনি বলেন, এজন্য জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। সহনশীল আচরণ এবং আইনে তাদের কী ক্ষমতা নির্ধারিত আছে, তা অনেকেই জানেন না। সত্যিকারের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হলেই জনবান্ধব ব্যক্তিরাই নির্বাচিত হবেন, জনগণও এর সুফল পাবেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।