ফুলকপি-বাঁধাকপির জোড়া ১০ টাকা, হতাশ চাষীরা
, ৩রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯০ শামসী সন , ২৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কুড়িগ্রামের যাত্রাপুরে বাঁধাকপি ও ফুলকপির জোড়া বিক্রি হচ্ছে ১০ টাকায়। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এমনি চিত্র দেখা গেছে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে। এখানে প্রতি পিচ বাঁধাকপি ও ফুলকপি ৫ টাকা দরে বিক্রি করছেন চাষিরা।
কুড়িগ্রাম থেকে বিভিন্ন প্রকার আবাদি সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে যায়। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার ২শ ৫০ হেক্টর জমি। তবে অর্জিত হয়েছে ৭ হাজার ৪শ হেক্টর জমিতে।
এ বিষয়ে যাত্রাপুর হাটে সদরের ঘোগাদহ ইউনিয়নের চৈতের খামার গ্রামের জিয়াউর রহমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, জমি থেকে তুলে প্রায় সাড়ে ৪শ বাঁধাকপি বিক্রি করতে আনছি এই হাটে। দাম দিয়েছি প্রতি পিস পাঁচ টাকা তাও ক্রেতা সংকট। আমরা এক বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করছি। বাজারে প্রচুর আমদানি থাকার কারণে বিক্রি হচ্ছে না। পরে যে কী হবে বলা মুশকিল।
কাশেম নামের এক ব্যবসায়ী বলেন, এক কৃষকের ফুলকপির খেত কিনেছি। ১ হাজার ফুলকপি নিয়ে আসছি হাটে ক্রেতা একেবারে কম। জোড়া ১০ টাকা করে দিয়েছি তাও কাস্টমার কম। শেষের দিকে মনে হয় ৩টা ১০ টাকা করে বিক্রি করতে হবে। তারপরেও যে কী হবে বলা যাচ্ছে না।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত জানায়, জেলায় এবার বিভিন্ন শাক-সবজি প্রায় ৭ হাজার ৪শ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে। যেকোনো সবজির আমদানি বেশি থাকায় দামটা একটু কমে গেছে। ফুলকপি ও বাঁধাকপির বেলাও তাই হচ্ছে। তারা যদি স্থানীয় বাজারে বিক্রি না করে বাইরে বিক্রি করতো তাহলে দাম এতো কম হতো না। এছাড়া মৌসুমের শেষের দিকে মানুষ কম খেতে চাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)