এক রাতের বৃষ্টিতেই প্রকল্পের ঘরে ফাটল!
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২২ মার্চ, ২০২৩ খ্রি:, ০৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আশ্রয়ণ প্রকল্পের তিনটি ঘরে ফাটল দেখা দিয়েছে। ঘরগুলো হস্তান্তরের আগেই ফাটল দেখা দেওয়ায় নিম্নমানের কাজের অভিয়োগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে ১২টি আশ্রয়ণ প্রকল্পের ঘর। এখনও নির্মাণ শ্রমিকরা কাজ করছেন ঘরগুলাতে। এর মধ্যেই নির্মাণাধীন তিনটি ঘর দেবে গিয়ে দেয়ালে ফাটল ধরেছে।
স্থানীয়রা জানান, পুরাতন একটি হাসপাতাল নিলামে বিক্রির পর সেই স্থানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ। সেখানে মাটি ভরাটের পর ভালোভাবে না পিটিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করা হয়। ফলে দুইদিনের সামান্ন বৃষ্টিতেই মাটি দেবে গিয়ে ঘরগুলোতে ফাটল ধরেছে। এছাড়া ঘরগুলো নির্মাণে নিম্নমানের সামগ্রীও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ কারণে কাজে অনিয়মের অভিযোগ তুলে ফাটল ধলা ঘরগুলো ভেঙে পূণরায় নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ঘর প্রত্যাশীরা।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ নাজমুল হুসেইন জানান, ১২টি ঘরের মধ্যে তিনটি ঘর নতুন করে যে স্থানে মাটি ফেলে ভরাট করা হয়েছিল সেই জায়গায় করা হয়েছে। গত রাতে বৃষ্টির কারণে সেখানের মাটি দেবে যায়। এ কারণে ওই তিনটি ঘরে ফাটল ধরেছে। ঘরগুলো ভেঙে পুণরায় নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)