১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ছিল সাজানো নাটক!
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে টাঙ্গাইলের ভুঞাপুরে আব্দুল মালেক নামে এক ব্যক্তি ১০ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলো বলে অভিযোগ উঠেছে।
ঘটনার দিন রোববার (১৯ মার্চ) রাতেই পুলিশ অভিযান চালিয়ে তার মেয়ের বাড়ি ভুঞাপুরের গনেশমোড় থেকে সেই ১০ লাখ টাকা উদ্ধার করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আব্দুল মালেকের সঙ্গে আথাইল শিমুল গ্রামের শাহ আলমের জমি নিয়ে বিরোধ চলছে। আর এজন্য শাহ আলমকে ফাঁসাতে আব্দুল মালেক ছিনতাইয়ের নাটকের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রোববার (১৯ মার্চ) দুপুরে আব্দুল মালেক তার ছেলের শাশুড়ি মর্জিনা বেগম ও নাতি জাকেরকে নিয়ে ভুঞাপুর বাজারের একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলে। এরপর টাকা নিয়ে নামার সময় ছিনতাইকারীরা আব্দুল মালেকের ওপর হামলা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করে সে। পরে পুলিশ তদন্ত শুরু করে। রাতে জিজ্ঞাসাবেদ আব্দুল মালেক পুলিশকে জানান, প্রতিপক্ষ শাহ আলমকে ফাঁসাতেই এ ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। পরে সে সেই ছিনতাই হওয়া টাকা তার মেয়ের বাড়িতে রাখা আছে বলে পুলিশকে জানান। রাতেই পুলিশ উপজেলার গনেশমোড়ে তার মেয়ের বাড়ি থেকে সেই ১০ লাখ টাকা উদ্ধার করে থানা হেফাজতে রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)