ভাসমান বেডে বীজ বপনের আড়াই মাসেই তরমুজের ফলন!
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২২ মার্চ, ২০২৩ খ্রি:, ০৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
অল্প পরিসরে পানির উপর ভাসমান বেডে পরীক্ষামূলক তরমুজ চাষ করে সফল হওয়ার পর কৃষকদের এই তরমুজ চাষের প্রতি উদ্বুদ্ধ করছেন তারা। বাণিজ্যিকভাকে এই জাতের তরমুজ চাষ হলে কৃষকরা লাভবান হবেন। বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কচুরিপানায় ভরা পুকুর ও জলাশয়ে ভাসমান বেড তৈরি করে অসময়ে (গ্রীষ্মকলীন) তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। বিগত ২ বছর যাবত গবেষণা করে বারি তরমুজ-১ ও বারি তরমুজ-২ চাষে সফল হয়েছেন।
মৌসুমী তরমুজের চেয়ে অসময়ে (গ্রীষ্মকালীন) কচুরিপানা ও জলাশয়ের উপর বেড তৈরী করে তরমুজ চাষে কোনো সার প্রয়োগ করতে হয়না। এই তরমুজের রোগ বালাই কম হয়। অল্প পরিশ্রমে অধিক ফলন পাওয়া সম্ভব। এই তরমুজ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে চাষের উপযুক্ত সময়। রোপনের আড়াই থেকে ৩ মাসের মধ্যেই তরমুজ বিক্রি করা যায়। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত এই তরমুজ চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে সভা-সেমিনার সহ বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছেন তারা।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া বলেন, বারি তরমুজ-১ ও বারি তরমুজ-২ এর পরীক্ষামূলক চাষে আমরা সফল হই। জমিতে চাষ না করে ভাসমান বেডে চাষ হওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে। আমরা কৃষকদের মাঝে এই তরমুজ চাষ ছড়িয়ে দিনে নানা উদ্যোগ গ্রহণ করছি। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার বলেন, মৌসুম ছাড়া অসময়ের এই তরমুজ চাষের উদ্ভাবনে আমরা সফল হয়েছি। বীজ বপনের আড়াই থেকে ৩ মাসের মধ্যেই এই তরমুজ বিক্রয় উপযোগী হয়ে উঠে। আর এই তরমুজ চাষে কোনো সার প্রয়োগ করতে হয়না। এই তরমুজ বিষমুক্ত হওয়ায় পুষ্টিগুণ বেড়ে যায় দ্বিগুণ। অসময়ের এই নতুন জাতের তরমুজ চাষে চাষিরাও সফলতা অর্জন করতে পারবে এবং ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারবে।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলে আমরাই প্রথম ভাসমান বেডে অসময়ে বারি জাতের তরমুজ চাষ নিয়ে গবেষণা করেছি। ২ বছর গবেষণার পর পরিক্ষামূলক চাষের মাধ্যমে আমরা সফল হয়েছি। পানিবদ্ধতার কারণে বরিশাল বিভাগের ৬ জেলায় জমিতে চাষাবাদ হয়না। গবেষণার পর এই তরমুজের চাষ কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












