নিজস্ব প্রতিবেদক:
২-৩ দিনের মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
একদিকে তাপপ্রবাহ চলছে, অন্যদিকে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। উজানের ঢলের কারণে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১ মিটার।
২-৩ দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করে বন্যাপরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য থেকে জানা গেছে, আগের দিন সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২. বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৩২ বছর কারাগারে সাজা ভোগ করার পর মুক্তি পেলো জল্লাদ শাহজাহান ভুইয়া। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় শাহজাহান। সে কারাগারে থাকা অবস্থায় ২৬ জন ফাঁসির দ-প্রাপ্ত আসামিকে দড়িতে ঝুলিয়েছে।
কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বলেছে, ৪২ বছরের সাজা হয়েছিল শাহজাহানের। এরমধ্যে ১০ বছর ৫ মাস ২৮ দিন মওকুফ (রেয়াত) পেয়েছে। তাই প্রায় ৩২ বছরের সাজা ভোগ করার পর সে মুক্তি পেলো।
জানা গেছে, শাহজাহান ভূঁইয়ার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে। ১৯৯১ সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের ছুটির আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বোনাস এবং জুনের ১৫ দিনের বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকনির্দেশনা রয়েছে। সেখানে গত মে মাসের বেতনই পরিশোধ করেনি শিল্প অধ্যুষিত এলাকার ২৩ শতাংশ কারখানা। শিল্পসংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের শিল্প অধ্যুষিত এলাকা রয়েছে মোট আটটি- আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট। এসব এলাকায় মোট কারখানা রয়েছে ৯ হাজার ৯১৫টি। গতকাল বেলা ২টা পর্যন্ত কারখানাগুলো ৭৬.৬৭ শতাংশ বেতন পরিশোধ কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তত্ত্বাবধায়ক রোগে পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতানুগতিক বক্তব্য। প্রতিদিনই তিনি এ কথা বলেন। সংবিধান অনুসারে চলতি সরকারই আগামী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনা নির্বাচনক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলা তদন্ত শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে সদ্য পদায়নকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত '১৫১তম রিফ্রেশার কোর্স' উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমি এ মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশ্বস্ত করতে পারি এই বলে, তদন্ত শেষ হওয়ার পর এই মামলা ন্যায়বিচারের জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুখস্ত-নির্ভর লেখাপড়ার বিপরীতে প্রায়োগিক শিক্ষা কীভাবে শিখতে হবে, শিক্ষার্থীদের তা শেখানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যেসব দেশে পড়াশোনার চাপ কম, সেসব দেশে উদ্ভাবকের সংখ্যা বেশি। ’
গত বুধবার (১৪ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আমাদের শিক্ষাক্রম ছিল মুখস্ত-নির্ভর। মুখস্ত করলাম, পরীক্ষার হলে গিয়ে লিখে আসলাম, ভালো নম্বর পেলাম, তারপর চাকরির দরখাস্তে লিখে দিলাম। কিন্তু চাকরি পেতে গিয়ে খু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বিদেশিদের কাছে যান না। মাঝে মাঝে বিদেশিরা তাদের ডাকে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের বলে, আমরা খালি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চান যে দেশের কী অবস্থা, তোমরা কী করতে চাও, কী করবে?’
বিএনপির মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন-ঘোষিত নীতি হলো, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতারা ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে নালিশ করতে যান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল লাইন-৬ বিষয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে যায় নালিশ করতে। জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকেদের সঙ্গে কথা বলে এসেছেন মির্জা ফখরুল। অন্যদিকে আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাব বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
যশোর আদালতে দাখিল হওয়া মামলার ৪০ শতাংশই ‘মিথ্যা’। পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিপক্ষকে ফাঁসানো অথবা নিজের অপরাধ ঢাকতে এ ধরনের মামলা করা হচ্ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। আর এ ধরনের মামলায় আদালতে মামলার পাহাড় জমছে।
২০২২ সালে আদালত থেকে তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয় এক হাজার ৬১৩টি মামলা। চলতি বছরের ৫ মাসে ৫৬৭টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। তদন্তের ফলাফল চিত্রে মিথ্যা মামলার তথ্য উঠে আসে। তাছাড়া ২০ শতাংশ মামলা একপর্যায়ে বাদী-বিবাদী মিলে তুলে নেয়।
আইনজ্ঞর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধকে কেন্দ্র করে থমকে গেছে বিশ্ব অর্থনীতি। এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ছোট অর্থনীতির দেশগুলো। দক্ষিণ এশিয়ায় বলা যায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার কথা। তীব্র অর্থনৈতিক সংকটে দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তানও এই পথের পথিক। সব অর্থনৈতিক সূচকেই ব্যর্থতার পরিচয় দিয়েছে দেশটি।
তবে নানা সংকট ও অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে অর্থনীতির ক্ষেত্রে এখনো স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক সফলতা প্রশংসিত হচ্ছে বিশ্ব মহলে। মিলছে নানা স্বীকৃতি।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন পরিসং বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
প্রায় ৬ বছর ধরে পরম যতেœ লালনপালন করা এ গরুটি নিয়ে কলেজছাত্রী হামিদার দুশ্চিন্তার শেষ নেই। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কদুহাটি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা হামিদা ২টি গরু বড় করে তুলেছেন ভালো দাম পাওয়ার আশায়। গত বছর একটি গরু কম দামে বিক্রি করে দিলেও এখন পর্যন্ত দেড় টনের বিশালাকৃতির অপর গরুটির ক্রেতা পাওয়া যায়নি।
এ অবস্থায় গরুর প্রতিদিনের খাবার জোটাতেই হিমশিম খেয়ে যাচ্ছেন হামিদা।
হামিদা বলেন, 'গতবার অনেক খরচাপাতি কইরা ঢাকার হাটে গরু দুইডা উঠাইছিলাম। একটারে পানির দামে বেইচা সেই ট্যাকা দিয়া আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে প্রতি বছর প্রায় ৪ লাখ ৩ হাজার মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়। এদের মধ্যে ৭ হাজার ৫১১ জন মারা যান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যাদের ১০.৬ শতাংশ শারীরিক ও ১.৯ শতাংশ মানসিক অক্ষমতা দেখা যায়।
সাপের কামড়ের মধ্যে ৯৫ শতাংশ ভুক্তভোগী গ্রা বাকি অংশ পড়ুন...












