বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা ডাকে -ফখরুল
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বিদেশিদের কাছে যান না। মাঝে মাঝে বিদেশিরা তাদের ডাকে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের বলে, আমরা খালি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চান যে দেশের কী অবস্থা, তোমরা কী করতে চাও, কী করবে?’
বিএনপির মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন-ঘোষিত নীতি হলো, তিনি বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। সুতরাং তাঁরা তাঁদের কাজ করবেন। যেখানে গণতন্ত্র নেই, তাদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না তাঁরা। আবার তাঁরা নিষেধাজ্ঞাও দেন। তারা (বিএনপি) মনে করে, এখানে (বাংলাদেশ) জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এখানে ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) কী করে গণতন্ত্র দেবে? তারা বারবার বলে, নির্বাচন দিচ্ছে, ভালো নির্বাচন হবে, কথা দিচ্ছে। কিন্তু মানুষ বিশ্বাস করবে কী করে যে তারা ভালো নির্বাচন দেবে? কোনো দিন আওয়ামী লীগ ভালো নির্বাচন করেছে ক্ষমতায় থেকে? কোনো দিন করেনি।
মানুষকে বোকা বানিয়ে বারবার ক্ষমতায় থাকা যায় না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তুমি একবার-দুবার বোকা বানাতে পারো, বারবার হবে না। এবার মানুষ দাঁড়িয়ে গেছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)