নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর লাইফ সাপোর্টে থাকা মা মাহবুবা রহমান আঁখি মারা গেছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য জানিয়েছেন আঁখির স্বামী ইয়াকুব আলী।
জানা গেছে, গত জুমুয়াবার (৯ জুন) প্রসব বেদনা শুরু হয় আঁখির। সেই রাতেই ডেলিভারির জন্য ডা. সংযুক্তা সাহার অধীনে প্রসূতি আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করালে ডা. সংযুক্তা সাহার বদলে ডেলিভারি করতে যান ডা. মিলি।
ডা. মিলি ওই প্রসূতির পেট কাটত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। এই প্রকল্পের জন্য রাশিয়া থেকে নেয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা সর্বশেষ দফা নিষেধাজ্ঞার কারণে এই ঋণ পরিশোধ বাধাগ্রস্ত হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক রিপোর্টে জানানো হয়, গত ১২ই এপ্রিল নতুন করে রাশিয়ার ১২০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরমধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদার অ্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুব উন্নয়নের প্রকল্পের বিলাসী বরাদ্দ কাটছাঁটের পরও ব্যয় বেশি। নানান সমালোচনা ও প্রধানমন্ত্রীর আপত্তির মুখে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প কাটছাঁট করে ৫৫০ কোটি টাকা কমানো হয়েছে। তারপরও এতে বরাদ্দ ও ব্যয়ের খাত নিয়ে অপচয়ের প্রশ্ন উঠেছে বিভিন্ন স্তরে। যুব উন্নয়নের প্রস্তাবিত প্রকল্পটিতে স্বল্পশিক্ষিত ৯ লাখ নারী-পুরুষকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় অফিস ভবন এবং ভিআইপি হোস্টেল নির্মাণের কথা ছিল। গত এপ্রিল মাসে অনুমোদনের জন্য প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামনে ঈদুল আজহা। এর আগেই ‘সম্রাট’ নামে এক গরু নিয়ে হইচই পড়েছে সাতক্ষীরায়। বিশাল আকৃতির এ পশু এবার সাতক্ষীরার কোবরানির হাটে মাঠ কাঁপাবে। যার উচ্চতা ৮ ফুট, দৈর্ঘ্য ১০ ফুটের বেশি, ওজন প্রায় ৩৫ মণের উপরে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিম দীর্ঘ ৪ বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন পালন করে বড় করেছেন। তিনি আদর করে ষাড়টি’র নাম দিয়েছেন সম্রাট। সুঠাম দেহের অধিকারি সুউচ্চ এই ষাঁড়টিকে কোরবানির হাটে তোলার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছেন মালি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টনে আড়াই কাঠা জমি। এর ওপর একতলা ঘর। নিজের নামে থাকা এই সম্পত্তি তিনটি ব্যাংকে বন্ধক রেখে তিনবার ঋণ তুলে নিয়েছে এক নারী। অভিযোগ উঠেছে, এই সম্পত্তি যে অন্য ব্যাংকের কাছে গচ্ছিত রাখা হয়েছে, তা বুঝতে পারেনি কোনও ব্যাংকই। বিষয়টি একটি ব্যাংকের নজরে আসে পত্রিকার বিজ্ঞাপন দেখে। তাও এই তথ্য তারা জানতে পেরেছেন ঋণ দেওয়ার সাত বছর পর।
পল্টনের আড়াই কাঠার ওই জমির মালিকের নাম জান্নাত আরা ফেরদৌস। জমির ওপর একতলা ছাপরা ঘর রয়েছে কয়েকটি। এই সম্পত্তি ও এর ওপর প্রতিষ্ঠিত মেসার্স জান্নাত ট্রেডিং করপোরেশন বন্ধক রেখে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরে হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী মাহমুদুল আলমকে দেবীগঞ্জ থেকে আটক করে র্যাব। ঢাকায় আনার প বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশজুড়ে ব্যাপক বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অফিসসমুহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষে সারা বাংলাদেশের বন বিভাগের বিভিন্ন অফিস ভবন, বাসগৃহসমূহ ব্যবহার অনুপযোগী হওয়ায় বন অধিদপ্তরকে বন বিভাগের অফিস এবং বাসগৃহসহ বিভিন্ন স্থাপনা যথাযথভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। একটি সম্ভব্যতা যাচাইয়ের প্রেক্ষিতে উক্ত কাজসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বন বিভাগকে নির্দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের বিরুদ্ধে বহু নারী কমরেডকে যৌন হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় স্বাধীন তদন্ত চেয়ে সংগঠনটির সাবেক ৮৭ জন সদস্য যৌথ বিবৃতি দিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো বিবৃতিতে তারা এই ঘটনায় উদ্বেগ ও গভীর শঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে সকল লিঙ্গের মানুষের জন্য আদর্শ সমাজ ও সংগঠন গড়ে তোলার আন্দোলনের ধারাবাহিকতায় অভিযোগকারী সকল নারী কমরেডের প্রতি নিজেদের সর্বাত্মক সংহতি জ্ঞাপনের কথা বলেছেন।
ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা সৃষ্টি করবে তাদের জন্য। যারা নিশিরাতে ভোট চুরি করে আজ ক্ষমতায়, এটা তো তাদের ( আওয়ামী লীগ) জন্য।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, কিছু দিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্বাবধায়ক সরকারের দাবি করেনি, অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে, এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে?
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যে ২৫ হাজার মেগাওয়াট প্রচার করে সেটিকে অতিরঞ্জিত বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. ম. তামিম। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে এখন সরকার নিজেই বিপদে পড়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশের বিদ্যুৎ খাত নিয়ে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’-এর এক ওয়েবিনারে তিনি এমন মন্তব্য করেন। ড. তামিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি দেশের জ্বালানি খাত নিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা বিশ্বের দেশে দেশে ভিসা নীতি করুক, তাতে আমাদের কিছু আসে যায় না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে।
আমরাও করতে পারি। শুধু অপেক্ষা করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাপিটাল হিলে তাদের দেশের ৯ জন লোক মারা গেল, কিন্তু ট্রাম্প গতকালও বলেছে, আমার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফর স্টিলিং অ্যান্ড রিগ্লিং ইলেকশন। এখনো গত নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। তো এই ডেমোক্রেসি নিয়ে তো প্রশ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই মঞ্চে যারা বসে আছেন একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি, দেশের বরেণ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অথচ পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নি বাকি অংশ পড়ুন...












